‘পরমাণু সমঝোতা নিয়ে ইউরোপ-ইরান আলোচনা এখনো ফলপ্রসূ হয়নি’
-
ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাইয়্যেদ আব্বাস মুসাভি
ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাইয়্যেদ আব্বাস মুসাভি বলেছেন, আমেরিকাকে ছাড়াই পরমাণু সমঝোতা বাস্তবায়ন নিয়ে ইউরোপের সঙ্গে তেহরানের আলোচনায় এখন পর্যন্ত কোনো ফল পাওয়া যায়নি।
তিনি আজ (সোমবার) তেহরানে সাপ্তাহিক সংবাদ ব্রিফিংয়ে এ তথ্য জানিয়ে বলেন, ইরান পরমাণু সমঝোতার আরো কিছু ধারার বাস্তবায়ন স্থগিত রাখার পরিকল্পনা নিয়ে এগুচ্ছে।
তিনি বলেন, দ্বিতীয় দফায় ইউরোপকে যে ৬০ দিনের সময়সীমা বেধে দেয়া হয়েছিল তা দ্রুত ফুরিয়ে যাচ্ছে। এ সময়ের মধ্যে ইউরোপীয় দেশগুলো তাদের প্রতিশ্রুতি বাস্তবায়নে ব্যর্থ হলে ইরান তৃতীয় দফা প্রতিশ্রুতি বাস্তবায়ন স্থগিত রাখতে বাধ্য হবে।
অপর এক প্রশ্নের জবাবে মুসাভি জানান, জিব্রাল্টার প্রণালী থেকে ব্রিটিশ বাহিনীর হাতে আটক ইরানি তেল ট্যাংকারের মুক্তির সঙ্গে ইরানের হাতে আটক ব্রিটিশ তেল ট্যাংকারের মুক্তির কোনো সম্পর্ক নেই। ইরানের বিচার বিভাগের যথাযথ আইনি প্রক্রিয়া সম্পন্ন হওয়ার আগে ব্রিটিশ তেল ট্যাংকার মুক্তি পাচ্ছে না বলেও তিনি জানান। #
পার্সটুডে/এমএমআই/১৯
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।