ইয়েমেনের আনসারুল্লাহ কৌশলগত অস্ত্রের জ্ঞান অর্জন করেছে: ইরানি সেনাপ্রধান
https://parstoday.ir/bn/news/iran-i72929-ইয়েমেনের_আনসারুল্লাহ_কৌশলগত_অস্ত্রের_জ্ঞান_অর্জন_করেছে_ইরানি_সেনাপ্রধান
ইসলামি প্রজাতন্ত্র ইরানের সশস্ত্র বাহিনীর প্রধান মেজর জেনারেল মোহাম্মাদ বাকেরি বলেছেন, ইয়েমেনের জনপ্রিয় সংগঠন আনসারুল্লাহ বাহিনী এবং দেশটির প্রতিরোধ ফ্রন্ট কৌশলগত অস্ত্রের জ্ঞান আয়ত্ব করেছে। ড্রোন এবং ক্ষেপণাস্ত্র দিয়ে ইয়েমেনি জনগণ শত্রুর বিরুদ্ধে শক্ত প্রতিরোধ গড়ে তুলছে বলেও মন্তব্য করেন তিনি।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
আগস্ট ১৯, ২০১৯ ১৪:৩৫ Asia/Dhaka
  • ইরানের সশস্ত্র বাহিনীর প্রধান মেজর জেনারেল মোহাম্মাদ বাকেরি
    ইরানের সশস্ত্র বাহিনীর প্রধান মেজর জেনারেল মোহাম্মাদ বাকেরি

ইসলামি প্রজাতন্ত্র ইরানের সশস্ত্র বাহিনীর প্রধান মেজর জেনারেল মোহাম্মাদ বাকেরি বলেছেন, ইয়েমেনের জনপ্রিয় সংগঠন আনসারুল্লাহ বাহিনী এবং দেশটির প্রতিরোধ ফ্রন্ট কৌশলগত অস্ত্রের জ্ঞান আয়ত্ব করেছে। ড্রোন এবং ক্ষেপণাস্ত্র দিয়ে ইয়েমেনি জনগণ শত্রুর বিরুদ্ধে শক্ত প্রতিরোধ গড়ে তুলছে বলেও মন্তব্য করেন তিনি।

মেজর জেনারেল বাকেরি আজ (সোমবার) তেহরানে এক অনুষ্ঠানে বলেন, বিশ্বের আধিপত্যকামী দেশগুলোর সমর্থন নিয়ে সৌদি নেতৃত্বাধীন আরব জোট গত পাঁচ বছর ধরে ইয়েমেনি জনগণের ঘড়বাড়ি এবং বিভিন্ন অবকাঠামোতে বোমা বর্ষণ করে আসছে। আনসারুল্লাহ বাহিনীর শক্তিমত্তা এবং ইয়েমেনি জনগণের দৃঢ়চিত্ত মনোবলের কারণে আগ্রাসী শক্তিগুলো তাদের লক্ষ্য  অর্জনে ব্যর্থ হয়েছে বলেও মন্তব্য করেন তিনি।

লেবাননে ইসলামি প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ

জেনারেল বাকেরি ইরাক ও সিরিয়ায় উগ্র তাকফিরি সন্ত্রাসীদের বিরুদ্ধে লড়াইয়ে প্রতিরোধ যোদ্ধাদের বিজয়ের প্রতি ইঙ্গিত করে বলেন, এখন প্রতিরোধ যোদ্ধাদেরকে বিশ্বের মুসলমানদের জন্য ইহুদিবাদী ইসরাইলের মাধ্যমে জবর দখল করে রাখা জেরুজালেম আল কুদসের পথ উন্মুক্ত করে দেয়ার সংগ্রামে লিপ্ত হতে হবে।  

ইসলামি ইরানের সশস্ত্র বাহিনীর প্রধান লেবাননে ইসলামি প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর প্রভাব ও শক্তিমত্তার প্রতি ইঙ্গিত করে বলেন, লেবাননে এ প্রতিরোধ সংগঠনটির বহু সমর্থক রয়েছে এবং দখলদার ইহুদিবাদী ইসরাইলের বিরুদ্ধে লক্ষ্য অর্জনে তারা প্রতিরোধ সংগ্রাম চালিয়ে যাচ্ছে।#

পার্সটুডে/বাবুল আখতার/১৯

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।