হামলা হলে শত্রুদের জন্য কোথাও নিরাপদ জায়গা থাকবে না: আইআরজিসি
https://parstoday.ir/bn/news/iran-i73848-হামলা_হলে_শত্রুদের_জন্য_কোথাও_নিরাপদ_জায়গা_থাকবে_না_আইআরজিসি
ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআইরজিসি’র প্রধান মেজর জেনারেল হোসেইন সালামি বলেছেন, ইরান কখনো তার নিজের সীমানায় যুদ্ধকে প্রবেশ করতে দেবে না। তিনি বলেন, সীমিত পর্যায়ের হামলা চালালেও শত্রুদের ধ্বংস অনিবার্য করে তোলার চেষ্টা করবে ইরানের সামরিক বাহিনী।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
সেপ্টেম্বর ২১, ২০১৯ ১৩:১০ Asia/Dhaka
  • ইরানি ক্ষেপণাস্ত্র
    ইরানি ক্ষেপণাস্ত্র

ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআইরজিসি’র প্রধান মেজর জেনারেল হোসেইন সালামি বলেছেন, ইরান কখনো তার নিজের সীমানায় যুদ্ধকে প্রবেশ করতে দেবে না। তিনি বলেন, সীমিত পর্যায়ের হামলা চালালেও শত্রুদের ধ্বংস অনিবার্য করে তোলার চেষ্টা করবে ইরানের সামরিক বাহিনী।

বিভিন্ন সময় শত্রুদের পাঠানো যেসব গ্রহণ ইরান আটক করেছে তার একটি প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে জেনারেল সালামি এসব কথা বলেন। আজ (শনিবার) রাজধানী তেহরানে ওই প্রদর্শনীর উদ্বোধন করা হয়।

জেনারেল সালামি বলেন, ইরান তার সামরিক সক্ষমতার সামান্য অংশই প্রদর্শন করেছে। তিনি বলেন, যে কেউ আমাদের সীমানা লঙ্ঘনের চেষ্টা করবে তাদের উপর আমরা হামলা চালাবো এবং তাদেরকে এর দায়-দায়িত্ব বহন করতে হবে।

আইআইরজিসি’র প্রধান মেজর জেনারেল হোসেইন সালামি 

ইরানের এ শীর্ষ পর্যায়ের সেনা কর্মকর্তা বলেন, ৪০ বছর আগে তাবাস মরুভূমিতে আমেরিকার ডেল্টা ফোর্সের অভিযান ব্যর্থ হওয়ার পর তারা শুধু আমাদের বিরুদ্ধে সামরিক ব্যবস্থার কথা বলে আসছে। তবে তারা এ ধরনের হামলা চালালে আমরা অবশ্যই তার চূড়ান্ত জবাব দেবো।

জেনারল সালামি বলেন, “যারা তাদের ভূমিকে যুদ্ধের প্রধান ক্ষেত্র বানাতে চাই তারা এগিয়ে যাক, আমরা আমাদের দেশের মাটিতে যুদ্ধকে প্রবেশ করতে দেবো না এবং কোন আগ্রাসন কোথাও সীমাবদ্ধ থাকবে না। আগ্রাসীদের চূড়ান্ত ধ্বংস পর্যন্ত আমরা তাদের পিছনে ছুটব এবং তাদের জন্য আমরা কোথাও কোনো নিরাপদ জায়গা রাখব না।”

আমেরিকা ও সৌদি আরবের সঙ্গে ইসলামি প্রজাতন্ত্র ইরানের যখন চরম উত্তেজনা চলছে তখন মেজর জেনারেল সালামি এসব কথা বললেন।#

পার্সটুডে/এসআইবি/২১