সামান্য ভুল করলে ইসরাইল পৃথিবীর মানচিত্র থেকে মুছে যাবে: জেনারেল সালামি
https://parstoday.ir/bn/news/iran-i74160-সামান্য_ভুল_করলে_ইসরাইল_পৃথিবীর_মানচিত্র_থেকে_মুছে_যাবে_জেনারেল_সালামি
ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি’র প্রধান কমান্ডার মেজর জেনারেল মোহাম্মাদ সালামি বলেছেন, তার দেশের বিরুদ্ধে ইহুদিবাদী ইসরাইল সামান্যতম ভুল করলে এটিই হবে তার সর্বশেষ ভুল। এরপর দখলদার এ অবৈধ রাষ্ট্রটি বিশ্বের মানচিত্র থেকে পুরোপুরি মুছে যাবে।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
অক্টোবর ০২, ২০১৯ ১৬:৩৪ Asia/Dhaka
  • মেজর জেনারেল মোহাম্মাদ সালামি
    মেজর জেনারেল মোহাম্মাদ সালামি

ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি’র প্রধান কমান্ডার মেজর জেনারেল মোহাম্মাদ সালামি বলেছেন, তার দেশের বিরুদ্ধে ইহুদিবাদী ইসরাইল সামান্যতম ভুল করলে এটিই হবে তার সর্বশেষ ভুল। এরপর দখলদার এ অবৈধ রাষ্ট্রটি বিশ্বের মানচিত্র থেকে পুরোপুরি মুছে যাবে।

আজ (বুধবার) রাজধানী তেহরানে ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি'র হাজার হাজার কমান্ডার ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ীর সঙ্গে সাক্ষাৎ করতে গেলে সেখানে জেনারেল সালামি বলেন, বর্তমানে ইসলামি বিপ্লবের যোগাযোগের লাইন হাজার হাজার কিলোমিটার গভীর পর্যন্ত পৌঁছে গেছে। জুলুম, ন্যায়বিচার এবং আধ্যাত্মিকতার বাণী স্থানান্তর করার মাধ্যমে এ অঞ্চলে আমেরিকাকে একঘরে করে ফেলা হয়েছে। 

সর্বোচ্চ নেতার সঙ্গে হাজার হাজার আইআরজিসি কমান্ডার সাক্ষাৎ করেন

ইসলামি বিপ্লবের শক্তিমত্তা এবং প্রতিরোধকামিতার ওপর গুরুত্বারোপ করে আইআরজিসির কমান্ডার সালামি বলেন, ইরানের অভ্যন্তরীণ শক্তি ও সামর্থ ব্যবহার করে বিপ্লবী বাহিনীকে বিভিন্ন ক্ষেত্রে শক্তিশালী করা হচ্ছে।#

পার্সটুডে/বাবুল আখতার/২   

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।