নিরাপত্তা হয় সবার জন্য; না হয় কারো জন্য নয়: ইরান
https://parstoday.ir/bn/news/iran-i74365-নিরাপত্তা_হয়_সবার_জন্য_না_হয়_কারো_জন্য_নয়_ইরান
ইসলামি প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফ পারস্য উপসাগরীয় অঞ্চলের নিরাপত্তা রক্ষার ওপর গুরুত্ব আরোপ করে বলেছেন, হয় এ অঞ্চলের সমস্ত দেশ এই নিরাপত্তা থেকে লাভবান হবে, তা না হলে কেউ নিরাপত্তা পাবে না। পারস্য উপসাগরের নিরাপত্তা রক্ষায় মার্কিন সরকারের সাম্প্রতিক উদ্যোগের দিকে তিনি ইঙ্গিত করে একথা বলেছেন।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
অক্টোবর ১০, ২০১৯ ১৫:২৫ Asia/Dhaka
  • ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফ
    ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফ

ইসলামি প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফ পারস্য উপসাগরীয় অঞ্চলের নিরাপত্তা রক্ষার ওপর গুরুত্ব আরোপ করে বলেছেন, হয় এ অঞ্চলের সমস্ত দেশ এই নিরাপত্তা থেকে লাভবান হবে, তা না হলে কেউ নিরাপত্তা পাবে না। পারস্য উপসাগরের নিরাপত্তা রক্ষায় মার্কিন সরকারের সাম্প্রতিক উদ্যোগের দিকে তিনি ইঙ্গিত করে একথা বলেছেন।

আজ (বৃহস্পতিবার) কুয়েতের আল-রাই পত্রিকায় প্রকাশিত এক নিবন্ধে জাওয়াদ জারিফ একথা বলেছেন। তিনি বলেন, আন্তর্জাতিক বাজারে প্রবেশের জন্য পারস্য উপসাগরীয় অঞ্চলে নিরাপত্তা এবং স্থিতিশীলতা রক্ষা করা অপরিহার্য বিষয় এবং বহু শতাব্দী ধরে এ অঞ্চলের নিরাপত্তা ও স্থিতিশীলতা আঞ্চলিক দেশগুলোই রক্ষা করেছে।

তেলবাহী জাহাজে সন্দেহভাজন হামলা; একেই অজুহাত ধরে শুরু হয় পারস্য উপসাগরে নিরাপত্তা প্রতিষ্ঠায় মার্কিন সরকারের তৎপরতা

ইরানি পররাষ্ট্রমন্ত্রী বলেন, যেকোনো অঞ্চলের নিরাপত্তা রক্ষার প্রধান দায়িত্ব থাকে সেই অঞ্চলের জনগণের এবং নিরাপত্তা রক্ষা করতে হবে যেকোনো রকমের বৈদেশিক হস্তক্ষেপ ছাড়াই।

জাওয়াদ জারিফ বলেন, মধ্যপ্রাচ্য অঞ্চল আগের যেকোনো সময়ের চেয়ে নতুন ধরনের চ্যালেঞ্জ ও হুমকির মুখে। এ অবস্থায় এ অঞ্চলের দেশগুলোকেই নিরাপত্তা এবং স্থিতিশীলতার দায়িত্ব নিতে হবে, তা না হলে বিপর্যয় অনিবার্য। তিনি আরো বলেন, অস্ত্র কিনে এবং বিদেশিদের সঙ্গে সামরিক চুক্তি করে নিরাপত্তা নিশ্চিত করা যায় না বরং এটি নিশ্চিত করা যায় জনগণের ওপরে আস্থা এবং ভরসা রেখে। এর পাশাপাশি দরকার জাতীয় সক্ষমতা এবং প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সুসম্পর্ক জোরদার করা।#

পার্সটুডে/এসআইবি/১০