হামলার শিকার ইরানি সেই জাহাজ ফিরে এসেছে
https://parstoday.ir/bn/news/iran-i74667-হামলার_শিকার_ইরানি_সেই_জাহাজ_ফিরে_এসেছে
লোহিত সাগরে ক্ষেপণাস্ত্র হামলার শিকার ইসলামি প্রজাতন্ত্র ইরানের তেলবাহী জাহাজটি দেশে ফিরে এসেছে। কিছুদিন আগে সৌদি আরবের জেদ্দা বন্দর থেকে ৬০ কিলোমিটার দক্ষিণে ইরানের তেলবাহী জাহাজটি হামলার শিকার হয়।
(last modified 2026-04-22T13:03:13+00:00 )
অক্টোবর ২২, ২০১৯ ১০:৩৫ Asia/Dhaka
  • ক্ষেপণাস্ত্র হামলার শিকার ইরানি তেলবাহী জাহাজ সাবিতি
    ক্ষেপণাস্ত্র হামলার শিকার ইরানি তেলবাহী জাহাজ সাবিতি

লোহিত সাগরে ক্ষেপণাস্ত্র হামলার শিকার ইসলামি প্রজাতন্ত্র ইরানের তেলবাহী জাহাজটি দেশে ফিরে এসেছে। কিছুদিন আগে সৌদি আরবের জেদ্দা বন্দর থেকে ৬০ কিলোমিটার দক্ষিণে ইরানের তেলবাহী জাহাজটি হামলার শিকার হয়।

ইরানের জাতীয় তেল কোম্পানি জানিয়েছে, আজই (মঙ্গলবার) সাবিতি নামের জাহাজটি ইরানের পানি সীমায় প্রবেশ করেছে এবং খার্গ বন্দরে নোঙ্গর করার পর জাহাজটির সমস্ত তেল আগামী দুই দিনের মধ্যে খালি করা হবে। এরপর জাহাজটিকে মেরামতের জন্য পাঠানো হবে। সেখানে জাহাজটির প্রযুক্তিগত ও নিরাপত্তাগত পরীক্ষা-নিরীক্ষা করা হবে। এরপর জাহাজটিকে দক্ষিণাঞ্চলীয় বন্দর আব্বাসে পাঠানো হবে। ইরানের শিপ-বিল্ডিং অ্যান্ড অফশোর ইন্ডাস্ট্রিজ কমপ্লেক্স জাহাজটির সমস্ত মেরামতের কাজ করবে।

এদিকে, জাতিসংঘে ইরানের স্থায়ী মিশন তেলবাহী জাহাজে ক্ষেপণাস্ত্র হামলার বিষয়টি তদন্ত করার জন্য জাতিসংঘের প্রতি আহ্বান জানিয়েছে। জাতিসংঘকে দেয়া চিঠিতে ইরান বলেছে, রাষ্ট্রীয় মদদপুষ্ট সন্ত্রাসীরা এই হামলায় অংশ নিয়েছে এবং এটি সম্পূর্ণভাবে সন্ত্রাসবাদী তৎপরতা।#

পার্সটুডে/এসআইবি/২২