মধ্যপ্রাচ্যকে পরমাণু অস্ত্রমুক্ত করার পথে প্রধান বাধা আমেরিকা ও ইসরাইল: ইরান
https://parstoday.ir/bn/news/iran-i75347-মধ্যপ্রাচ্যকে_পরমাণু_অস্ত্রমুক্ত_করার_পথে_প্রধান_বাধা_আমেরিকা_ও_ইসরাইল_ইরান
মধ্যপ্রাচ্যকে পরমাণু অস্ত্রমুক্ত অঞ্চল হিসেবে প্রতিষ্ঠা করার আহ্বান জানিয়ে ইরান বলেছে, এ ধরনের অঞ্চল গঠনের পথে আমেরিকা ও ইহুদিবাদী ইসরাইল প্রধান প্রতিবন্ধকতা হিসেবে কাজ করছে। জাতিসংঘে নিযুক্ত ইরানের স্থায়ী প্রতিনিধি মাজিদ তাখতে রাভাঞ্চি গতকাল (সোমবার) নিউ ইয়র্কে এক সম্মেলনে দেয়া ভাষণে এ আহ্বান জানান। মধ্যপ্রাচ্যকে পরমাণু অস্ত্রসহ সব ধরনের গণবিধ্বংসী অস্ত্রমুক্ত করার উপায় নিয়ে আলোচনা করতে ওই সম্মেলনের আয়োজন করা হয়েছিল।
(last modified 2026-07-08T06:01:06+00:00 )
নভেম্বর ১৯, ২০১৯ ১২:১৫ Asia/Dhaka
  • জাতিসংঘে নিযুক্ত ইরানের স্থায়ী প্রতিনিধি মাজিদ তাখতে রাভাঞ্চি
    জাতিসংঘে নিযুক্ত ইরানের স্থায়ী প্রতিনিধি মাজিদ তাখতে রাভাঞ্চি

মধ্যপ্রাচ্যকে পরমাণু অস্ত্রমুক্ত অঞ্চল হিসেবে প্রতিষ্ঠা করার আহ্বান জানিয়ে ইরান বলেছে, এ ধরনের অঞ্চল গঠনের পথে আমেরিকা ও ইহুদিবাদী ইসরাইল প্রধান প্রতিবন্ধকতা হিসেবে কাজ করছে। জাতিসংঘে নিযুক্ত ইরানের স্থায়ী প্রতিনিধি মাজিদ তাখতে রাভাঞ্চি গতকাল (সোমবার) নিউ ইয়র্কে এক সম্মেলনে দেয়া ভাষণে এ আহ্বান জানান। মধ্যপ্রাচ্যকে পরমাণু অস্ত্রসহ সব ধরনের গণবিধ্বংসী অস্ত্রমুক্ত করার উপায় নিয়ে আলোচনা করতে ওই সম্মেলনের আয়োজন করা হয়েছিল।

তাখতে-রাভাঞ্চি বলেন, নিজের কাছে থাকা পরমাণু অস্ত্র ধ্বংস করতে ইসরাইলের অনীহা এবং তার সব অপকর্মের প্রতি আমেরিকার একনিষ্ঠ সমর্থনের কারণে মধ্যপ্রাচ্যকে পরমাণু অস্ত্রমুক্ত করা সম্ভব হচ্ছে না। এই দায়িত্বজ্ঞানহীন আচরণ পরিহার করতে তেল আবিব ও ওয়াশিংটনকে বাধ্য করা উচিত বলে তিনি মন্তব্য করেন।

ইরানের স্থায়ী প্রতিনিধি আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা প্রতিষ্ঠা করার লক্ষ্যে গোটা বিশ্ব থেকে পরমাণু, রাসায়নিক ও জীবাণু – এই তিন ধরনের গণবিধ্বংসী অস্ত্র ধ্বংস করে ফেলার আহ্বান জানান। এ কাজ করার জন্য বিশ্বের সবগুলো দেশকে বিশেষ করে পরমাণু অস্ত্রধর দেশগুলোকে অর্থপূর্ণ সংলাপে বসার আহ্বান জানান তাখতে রাভাঞ্চি।

তিনি পরমাণু অস্ত্রের ব্যাপারে তার দেশের নীতি আবারো সুস্পষ্ট করে তুলে ধরেন। তিনি বলেন, ইরানের প্রতিরক্ষা নীতিতে পরমাণু অস্ত্রের কোনো স্থান নেই। ইরানের প্রতিনিধি বলেন, তার দেশ পরমাণু অস্ত্রসহ সব ধরনের গণবিধ্বংসী অস্ত্র তৈরি, সংরক্ষণ ও ব্যবহারের বিরুদ্ধে যে অবস্থান নিয়েছে তাতে কোনো পরিবর্তন আসবে না। ইসলাম গণবিধ্বংসী অস্ত্র তৈরি, সংরক্ষণ ও ব্যবহারের অনুমতি দেয়নি বলে তিনি জোর দিয়ে উল্লেখ করেন।#

পার্সটুডে/এমএমআই/১৯

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।