ইরান গোটা বিশ্বে আলো ছড়াচ্ছে: আইআরজিসি প্রধান
https://parstoday.ir/bn/news/iran-i75526-ইরান_গোটা_বিশ্বে_আলো_ছড়াচ্ছে_আইআরজিসি_প্রধান
ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি'র প্রধান মেজর জেনারেল হোসেইন সালামি বলেছেন, বর্তমানে ইরান গোটা বিশ্বের রাজনৈতিক পরিবর্তনের হৃদপিণ্ড ও মস্তিষ্কে পরিণত হয়েছে। ইরান এখন গোটা বিশ্বে আলো ছড়াচ্ছে। আজ (বৃহস্পতিবার) ইরানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় হামেদান প্রদেশের স্বেচ্ছাসেবী বাহিনীর ১০ হাজার সদস্যের সমাবেশে এ কথা বলেন।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
নভেম্বর ২৮, ২০১৯ ১২:১২ Asia/Dhaka
  • সালামি
    সালামি

ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি'র প্রধান মেজর জেনারেল হোসেইন সালামি বলেছেন, বর্তমানে ইরান গোটা বিশ্বের রাজনৈতিক পরিবর্তনের হৃদপিণ্ড ও মস্তিষ্কে পরিণত হয়েছে। ইরান এখন গোটা বিশ্বে আলো ছড়াচ্ছে। আজ (বৃহস্পতিবার) ইরানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় হামেদান প্রদেশের স্বেচ্ছাসেবী বাহিনীর ১০ হাজার সদস্যের সমাবেশে এ কথা বলেন।

আইআরজিসি'র কমান্ডার আরও বলেন, সচেতন ইরানি জাতি কখনোই পরাধীনতা মেনে নেবে না। শত্রুরা ভেবেছিল অর্থনৈতিক নিষেধাজ্ঞা দিয়ে ইরানি জাতিকে কাবু করে ফেলা যাবে কিন্তু তারা ব্যর্থ হয়েছে।

হোসেইন সালামি বলেন, শত্রুদেরকে কীভাবে পরাজিত করতে হয় তা ইরানিরা ভালো করেই জানে।

মার্কিন নীতির সমালোচনা করে তিনি বলেন, মার্কিন সরকার অন্য জাতিগুলোকে অনুন্নত রেখে তাদেরকে অপমান করার নীতি অনুসরণ করছে। মার্কিন সরকারের সঙ্গে সম্পর্কের মাধ্যমে উন্নতি অর্জন করা সম্ভব নয়।

এ সময় তিনি স্বেচ্ছাসেবী বাহিনী বাসিজের অবদানের প্রশংসা করে বলেন, বাসিজ ইরানি জাতির অন্তরে স্থান করে নিতে সক্ষম হয়েছে। ইরানে এখন বাসিজ সপ্তাহ চলছে।#

পার্সটুডে/এসএ/২৮

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।