হামলা চালিয়ে আমেরিকাকে প্রথম থাপ্পড় মারা হয়েছে: জেনারেল ইসমাইল কায়ানি
https://parstoday.ir/bn/news/iran-i76581-হামলা_চালিয়ে_আমেরিকাকে_প্রথম_থাপ্পড়_মারা_হয়েছে_জেনারেল_ইসমাইল_কায়ানি
ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি'র কুদস ব্রিগেডের নতুন প্রধান ব্রিগেডিয়ার জেনারেল ইসমাইল কায়ানি বলেছেন, ইরাকে মার্কিন সামরিক ঘাঁটিতে হামলা চালিয়ে তার দেশ আমেরিকাকে প্রথম চপেটাঘাত করেছে।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
জানুয়ারি ০৯, ২০২০ ১৫:৩৯ Asia/Dhaka
  • জেনারেল ইসমাইল কায়ানি
    জেনারেল ইসমাইল কায়ানি

ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি'র কুদস ব্রিগেডের নতুন প্রধান ব্রিগেডিয়ার জেনারেল ইসমাইল কায়ানি বলেছেন, ইরাকে মার্কিন সামরিক ঘাঁটিতে হামলা চালিয়ে তার দেশ আমেরিকাকে প্রথম চপেটাঘাত করেছে।

তিনি বলেন, “আল্লাহর রহমতে বিশ্বের সবচেয়ে বড় পুঁজিবাদি শক্তিকে প্রথম চূড়ান্ত চপেটাঘাত করা হয়েছে।” আজ (বৃহস্পতিবার) ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ীকে পাঠানো এক বার্তায় জেনারেল কায়ানি একথা বলেছেন।

ইরানের সর্বোচ্চ নেতা

তিনি আশা করেন, আমেরিকাকে এই ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্রের হামলা ইরাক থেকে মার্কিন সেনা প্রত্যাহারের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। তিনি বলেন, মার্কিন সেনা বহিষ্কারের ব্যাপারে ইরাকের জাতীয় সংসদ যে প্রস্তাব পাস করেছে তার জন্য ইরানি ক্ষেপণাস্ত্র হামলা সহযোগী হিসেবে কাজ করবে।

জেনারেল কায়ানি বলেন, শহীদ জেনারেল কাসেম সোলায়মানি যে উজ্জ্বল পথ দেখিয়ে গেছেন সে পথ শক্তভাবে অনুসরণ করা হবে।#

পার্সটুডে/এসআইবি/৯