আইআরজিসি’র আরেক কমান্ডারের ওপর নিষেধাজ্ঞা দিল আমেরিকা
https://parstoday.ir/bn/news/iran-i76778-আইআরজিসি’র_আরেক_কমান্ডারের_ওপর_নিষেধাজ্ঞা_দিল_আমেরিকা
আমেরিকা ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি’র আরেকজন কমান্ডারের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে। মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের ইরান অ্যাকশন গ্রুপের প্রধান ব্রায়ান হুক শুক্রবার এক সংবাদ সম্মেলনে বলেন,ইরানের দক্ষিণাঞ্চলীয় খুজিস্তান প্রদেশে আইআরজিসির কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল হাসান শাহভারপুরের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
জানুয়ারি ১৮, ২০২০ ০৪:৪০ Asia/Dhaka
  • ইরান অ্যাকশন গ্রুপের প্রধান ব্রায়ান হুক
    ইরান অ্যাকশন গ্রুপের প্রধান ব্রায়ান হুক

আমেরিকা ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি’র আরেকজন কমান্ডারের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে। মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের ইরান অ্যাকশন গ্রুপের প্রধান ব্রায়ান হুক শুক্রবার এক সংবাদ সম্মেলনে বলেন,ইরানের দক্ষিণাঞ্চলীয় খুজিস্তান প্রদেশে আইআরজিসির কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল হাসান শাহভারপুরের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।

ব্রায়ান হুক জেনারেল শাহভারপুরের বিরুদ্ধে হাস্যকর অভিযোগ তুলে তাকে মানবাধিকার লঙ্ঘনের দায়ে অভিযুক্ত করেন।

মার্কিন সরকার ২০১৮ সালের ৮ মে ইরানের পরমাণু সমঝোতা থেকে তার দেশকে বের করে নিয়ে তেহরানের ওপর কঠোর নিষেধাজ্ঞা আরোপ করে।এরপর ওয়াশিংটন বহুবার ইরানের বহু প্রতিষ্ঠান ও ব্যক্তির ওপর নিষেধাজ্ঞা চাপিয়ে দেয়।

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও এর আগে এক স্বীকারোক্তিমূলক বক্তব্যে বলেছিলেন, তার দেশ ইহুদিবাদী ইসরাইলের কারণে ইরানের আইআরজিসি’র ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে। আমেরিকা এমন সময় আইআরজিসিকে নিষেধাজ্ঞার আওতায় এনেছে যখন ইরাক ও সিরিয়া থেকে উগ্র জঙ্গি গোষ্ঠী দায়েশ (আইএস) নির্মূলে এই বাহিনী গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে।#

পার্সটুডে/এমএমআই/১৮

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।