ইরান পশ্চিম এশিয়ায় উত্তেজনা চায় না: মাসুমা এবতেকার
https://parstoday.ir/bn/news/iran-i76964-ইরান_পশ্চিম_এশিয়ায়_উত্তেজনা_চায়_না_মাসুমা_এবতেকার
ইসলামি প্রজাতন্ত্র ইরান পশ্চিম এশিয়ায় উত্তেজনা চায় না বলে জানিয়েছেন ভাইস প্রেসিডেন্ট মাসুমা এবতেকার। তিনি রাজধানী তেহরানে সুইডেনের রাষ্ট্রদূত পিটার টিলারের সঙ্গে বৈঠকে তিনি এ কথা বলেছেন।
(last modified 2026-01-18T14:26:52+00:00 )
জানুয়ারি ২৬, ২০২০ ১৭:৪৪ Asia/Dhaka
  • মাসুমা এবতেকার
    মাসুমা এবতেকার

ইসলামি প্রজাতন্ত্র ইরান পশ্চিম এশিয়ায় উত্তেজনা চায় না বলে জানিয়েছেন ভাইস প্রেসিডেন্ট মাসুমা এবতেকার। তিনি রাজধানী তেহরানে সুইডেনের রাষ্ট্রদূত পিটার টিলারের সঙ্গে বৈঠকে তিনি এ কথা বলেছেন।

মাসুমা এবতেকার আরও বলেন, পশ্চিম এশিয়ায় শান্তি ও নিরাপত্তা জরুরি। এই অঞ্চল অনিরাপদ হয়ে পড়লে গোটা বিশ্বে এর প্রভাব পড়বে। এ ক্ষেত্রে গোটা বিশ্বে আইএস সৃষ্টির কুপ্রভাবকে উদাহরণ হিসেবে উল্লেখ করা যেতে পারে।  

কাসেম সোলাইমানি

ইরানের ভাইস প্রেসিডেন্ট বলেন, ইসলামি প্রজাতন্ত্র ইরান আইএস-কে অস্তিত্বহীন করতে ব্যাপক চেষ্টা চালিয়েছে। এ ক্ষেত্রে আইআরজিসি'র কুদস ফোর্সের শহীদ জেনারেল কাসেম সোলাইমানির নিরবচ্ছিন্ন প্রচেষ্টা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে।

এ সময় সুইডেনের রাষ্ট্রদূত আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানের ওপর গুরুত্ব আরোপ করেন।#

পার্সটুডে/এসএ/২৬   

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।