রা'দ-৫০০ ক্ষেপণাস্ত্র প্রদর্শন করল ইরান; বসানো হয়েছে কম্পোজিট মোটর (ভিডিও)
https://parstoday.ir/bn/news/iran-i77333-রা'দ_৫০০_ক্ষেপণাস্ত্র_প্রদর্শন_করল_ইরান_বসানো_হয়েছে_কম্পোজিট_মোটর_(ভিডিও)
ইসলামি প্রজাতন্ত্র ইরান আজ (রোববার) নতুন 'রা'দ-৫০০' ক্ষেপণাস্ত্র প্রদর্শন করেছে। এই ক্ষেপণাস্ত্রে 'যুহাইর' নামের কম্পোজিট মোটর বসানো হয়েছে। এছাড়া 'সালমান' নামের আরেকটি কম্পোজিট মোটর প্রদর্শন করেছে যা স্যাটেলাইটবাহী রকেটে ব্যবহার করা যাবে।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
ফেব্রুয়ারি ০৯, ২০২০ ১৪:৪৬ Asia/Dhaka
  • রাদ-৫০০ ক্ষেপণাস্ত্র
    রাদ-৫০০ ক্ষেপণাস্ত্র

ইসলামি প্রজাতন্ত্র ইরান আজ (রোববার) নতুন 'রা'দ-৫০০' ক্ষেপণাস্ত্র প্রদর্শন করেছে। এই ক্ষেপণাস্ত্রে 'যুহাইর' নামের কম্পোজিট মোটর বসানো হয়েছে। এছাড়া 'সালমান' নামের আরেকটি কম্পোজিট মোটর প্রদর্শন করেছে যা স্যাটেলাইটবাহী রকেটে ব্যবহার করা যাবে।

ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি'র প্রধান মেজর জেনারেল হোসেইন সালামি এবং আইআরজিসি'র অ্যারোস্পেস ডিভিশনের প্রধান আমির আলী হাজিযাদেহ এ সময় উপস্থিত ছিলেন।

নয়া কম্পোজিট মোটরে কার্বন ফাইবার ব্যবহার করা হয়েছে যা তিন হাজার সেন্টিগ্রেড পর্যন্ত তাপ সহ্য করতে সক্ষম। এই উপাদানের মাধ্যমে মোটর তৈরি করার ফলে এর ওজন অত্যন্ত কম এবং এই মোটর দিয়ে তৈরি ক্ষেপণাস্ত্রের ওজনও হবে তুলনামূলক অনেক কম। 

ইরানের প্রতিরক্ষা সূত্র একটি তুলনামূলক চিত্র দিয়ে জানিয়েছে, ইরানের ফতেহ-১১০ ক্ষেপণাস্ত্রের চেয়ে নয়া রা'দ-৫০০ ক্ষেপণাস্ত্রের ওজন অর্ধেক, কিন্তু পাল্লা দুইশ' কিলোমিটার বেশি। 

এছাড়া ইরান ক্ষেপণাস্ত্রে 'চলমান নোজল' স্থাপন করতে সক্ষম হয়েছে। এটিও বেশি পাল্লার হালকা ক্ষেপণাস্ত্র তৈরিতে কার্যকর ভূমিকা রাখবে।

ইরানে এখন ইসলামি বিপ্লব বার্ষিকীকে সামনে বিভিন্ন সাফল্য প্রদর্শন করা হচ্ছে।#

পার্সটুডে/এসএ/৯

 বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।