কানাডার অভিযোগের কোনো ভিত্তি নেই: ইরানের পররাষ্ট্রমন্ত্রী জারিফ
https://parstoday.ir/bn/news/iran-i77385-কানাডার_অভিযোগের_কোনো_ভিত্তি_নেই_ইরানের_পররাষ্ট্রমন্ত্রী_জারিফ
ইরানে ভুলবশত গুলি করে ইউক্রেনের যাত্রীবাহী বিমান ভূপাতিত করার ব্যাপারে কানাডা আদালতে যে অভিযোগ করেছে তা প্রত্যাখ্যান করে ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফ বলেছেন, এই অভিযোগের কোনো ভিত্তি নেই।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
ফেব্রুয়ারি ১১, ২০২০ ১৩:৩৮ Asia/Dhaka
  • কানাডার অভিযোগের কোনো ভিত্তি নেই: ইরানের পররাষ্ট্রমন্ত্রী জারিফ

ইরানে ভুলবশত গুলি করে ইউক্রেনের যাত্রীবাহী বিমান ভূপাতিত করার ব্যাপারে কানাডা আদালতে যে অভিযোগ করেছে তা প্রত্যাখ্যান করে ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফ বলেছেন, এই অভিযোগের কোনো ভিত্তি নেই।

কানাডা সরকার ইউক্রেনের ওই বিমানের নিহত যাত্রীদের পক্ষ থেকে ইরানের কাছে ১১০ কোটি ডলার ক্ষতিপূরণ চেয়ে আদালতের শরণাপন্ন হয়েছে।

এ সম্পর্কে জারিফ আজ (মঙ্গলবার) আইআরআইবি’কে দেয়া সাক্ষাৎকারে বলেন, এ ব্যাপারে ইরান আন্তর্জাতিক আইন অনুযায়ী ব্যবস্থা নেবে।

গত ৮ জানুয়ারি ইউক্রেনের একটি যাত্রীবাহী বিমান তেহরানের ইমাম খোমেনী (রহ.) আন্তর্জাতিক বিমানবন্দর থেকে উড্ডয়নের কিছুক্ষণ পর ভূপাতিত হয়। এর ফলে বিমানটি ১৭৬ আরোহীর সবাই নিহত হয়। নিহত আরোহীদের মধ্যে ৩২ জন ছিলেন কানাডা, আফগানিস্তান, ইউক্রেন, ব্রিটেন ও সুইডেনের নাগরিক এবং বাকি সবাই ছিলেন ইরানি।

বিমানটি ভূপাতিত হওয়ার পর ইরানের সশস্ত্র বাহিনী এক বিবৃতিতে জানায়, এটি ভূপাতিত হওয়ার আগে মার্কিন প্রেসিডেন্ট ও সেনা কমান্ডাররা ইরানের বিভিন্ন লক্ষ্যবস্তুতে হামলা চালানোর হুমকি দিয়েছিলেন এবং ওই মুহূর্তে ইরানের আকাশসীমার আশপাশে মার্কিন জঙ্গিবিমানের আনাগোনা বেড়ে গিয়েছিল। এ অবস্থায় ইরানের আকাশ প্রতিরক্ষা ইউনিট ইউক্রেনের যাত্রীবাহী বিমানটিকে ভুলবশত শত্রু র কোনো লক্ষ্যবস্তু মনে করে গুলি করে যার ফলে সেটি ভূপাতিত হয়।#

পার্সটুডে/এমএমআই/১১

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।