ইরানে করোনাভাইরাসে ২ জনের মৃত্যু
https://parstoday.ir/bn/news/iran-i77602-ইরানে_করোনাভাইরাসে_২_জনের_মৃত্যু
ইসলামি প্রজাতন্ত্র ইরানে করোনাভাইরাসে দু'জন মারা গেছেন। ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য কেন্দ্রের প্রধান কিয়ানুশ জাহানপুর আজ (বুধবার) বলেছেন, গত কয়েকদিন ধরে কোম শহরে শ্বাসকষ্টজনিত সমস্যার কারণে অনেকেই হাসপাতালে ভর্তি হয়েছেন।
(last modified 2026-05-09T13:18:37+00:00 )
ফেব্রুয়ারি ১৯, ২০২০ ২১:০৯ Asia/Dhaka
  • ইরানে করোনাভাইরাসে ২ জনের মৃত্যু

ইসলামি প্রজাতন্ত্র ইরানে করোনাভাইরাসে দু'জন মারা গেছেন। ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য কেন্দ্রের প্রধান কিয়ানুশ জাহানপুর আজ (বুধবার) বলেছেন, গত কয়েকদিন ধরে কোম শহরে শ্বাসকষ্টজনিত সমস্যার কারণে অনেকেই হাসপাতালে ভর্তি হয়েছেন।

এর মধ্যে দু'জনের দেহে প্রাথমিক পরীক্ষায় এই ভাইরাসের উপস্থিতি পাওয়া গেছে। দুঃখজনকভাবে দু’জনই মারা গেছেন। দু’জনেরই বয়স ছিল অনেক বেশি এবং হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তারা মারা যান।

গত ৩১ ডিসেম্বর চীনের হুবেই প্রদেশের উহান শহরে প্রথমবারের মতো ধরা পড়ে নভেল করোনাভাইরাস। এখন পর্যন্ত এটি আমেরিকা, ব্রিটেন, অস্ট্রেলিয়া, কানাডা, ফ্রান্স, জাপান, সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতসহ বিশ্বের অন্তত ২৮টির বেশি দেশে ছড়িয়ে পড়েছে।

চীনের হুবেই প্রদেশের উহানের একটি সামুদ্রিক খাবারের বাজার থেকে এই ভাইরাসের প্রাদুর্ভাব শুরু।#

পার্সটুডে/এসএ/১৯

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।