ইরানি যাত্রীবাহী বিমানকে বাধা দেওয়ার অভিযোগ, সৌদিকে কঠোর হুঁশিয়ারি ইয়েমেনের
https://parstoday.ir/bn/news/west_asia-i161012-ইরানি_যাত্রীবাহী_বিমানকে_বাধা_দেওয়ার_অভিযোগ_সৌদিকে_কঠোর_হুঁশিয়ারি_ইয়েমেনের
পার্সটুডে: ইয়েমেনের সশস্ত্র বাহিনী এক বিবৃতিতে অভিযোগ করেছে, সৌদি আরবের সামরিক বিমান একটি ইরানি যাত্রীবাহী বিমানের অবতরণে বাধা দেওয়ার চেষ্টা করেছে। এ ধরনের পদক্ষেপ পুনরাবৃত্তি হলে সৌদি আরবকে কঠোর জবাব দেওয়া হবে বলে তারা সতর্ক করেছে।
(last modified 2026-07-04T10:05:46+00:00 )
জুলাই ০৪, ২০২৬ ১২:৫২ Asia/Dhaka
  • ইরানি যাত্রীবাহী বিমানকে বাধা দেওয়ার অভিযোগ, সৌদিকে কঠোর হুঁশিয়ারি ইয়েমেনের

পার্সটুডে: ইয়েমেনের সশস্ত্র বাহিনী এক বিবৃতিতে অভিযোগ করেছে, সৌদি আরবের সামরিক বিমান একটি ইরানি যাত্রীবাহী বিমানের অবতরণে বাধা দেওয়ার চেষ্টা করেছে। এ ধরনের পদক্ষেপ পুনরাবৃত্তি হলে সৌদি আরবকে কঠোর জবাব দেওয়া হবে বলে তারা সতর্ক করেছে।

পার্সটুডে, ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আইআরআইবির বরাত দিয়ৈ জানিয়েছে, ইয়েমেনের সশস্ত্র বাহিনী এক বিবৃতিতে দাবি করেছে যে, ২০০ জন যাত্রী বহনকারী একটি ইরানি যাত্রীবাহী বিমানের সানার আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ ঠেকাতে সৌদি যুদ্ধবিমান যে চেষ্টা চালিয়েছিল, তা ব্যর্থ হয়েছে।

বিবৃতিতে আরও বলা হয়, রিয়াদ যদি ভবিষ্যতেও ইয়েমেনের আকাশসীমা লঙ্ঘন বা এ ধরনের কর্মকাণ্ড পুনরায় করার চেষ্টা করে, তবে সৌদি আরবের স্থল ও সমুদ্রে অবস্থিত গুরুত্বপূর্ণ স্বার্থ ও স্থাপনাগুলোকে লক্ষ্য করে হামলা চালিয়ে তার জবাব দেওয়া হবে।
 
পার্সটুডে/এমবিএ/৪

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।