ইরানি মানবিক ফ্লাইটে বাধা দিতে আসা সৌদি জঙ্গি বিমানগুলোকে তাড়িয়ে দিল ইয়েমেনি বিমান প্রতিরক্ষা ইউনিট
ইয়েমেনের ওপর অবরোধ ভাঙ্গার ইরানি পদক্ষেপে সানায় কৃতজ্ঞতা-মিছিল
-
ইয়েমেনের ওপর অবরোধ ভাঙ্গার ইরানি পদক্ষেপে সানায় কৃতজ্ঞতা-মিছিল
পার্স টুডে: ইরান ইয়েমেনের ওপর আরোপিত অবরোধ ভাঙ্গার পদক্ষেপ নেয়ায় দেশটির রাজধানী সানার আস-সাবঈন চত্বরে হাজার হাজার ইয়েমেনি সমবেত হয়ে ইসলামি প্রজাতন্ত্র ইরানের পদক্ষেপের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
গতকাল (শুক্রবার) রাতে সানার আল-সাবঈন চত্বরে ইসলামি প্রজাতন্ত্র ইরানের অবরোধ ভাঙার উদ্যোগের প্রতি কৃতজ্ঞতা জানাতে এবং ইয়েমেনের সশস্ত্র বাহিনীর বিবৃতির প্রতি সমর্থন ঘোষণা করতে হাজার হাজার ইয়েমেনি গণসমাবেশে যোগ দেন ও শোভাযাত্রা বা মিছিল বের করেন।
ইয়েমেনি বিক্ষোভকারীরা ইয়েমেনের সশস্ত্র বাহিনীর বিবৃতির প্রতি পূর্ণ সমর্থন জানান যে বিবৃতিতে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা এবং অবিচারপূর্ণ অবরোধ প্রতিরোধের অঙ্গীকার প্রকাশ করা হয়। তারা ইয়েমেনের জনগণের ওপর আরোপিত অবরোধ ভাঙার প্রশ্নে ইসলামি প্রজাতন্ত্র ইরানের সমর্থনমূলক অবস্থানের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
এর আগে শুক্রবার ইয়েমেনের সশস্ত্র বাহিনীর মুখপাত্র ইয়াহিয়া সারি ঘোষণা করেছেন যে, দেশটির বিমান প্রতিরক্ষা বাহিনী সফলভাবে কয়েকটি সৌদি যুদ্ধবিমানকে প্রতিহত করেছে। ওই যুদ্ধবিমানগুলো সানার আন্তর্জাতিক বিমানবন্দরে একটি ইরানি বেসামরিক বিমান অবতরণে বাধা দেয়ার চেষ্টা করছিল। ইয়েমেনের বিমান প্রতিরক্ষা বাহিনীর তৎপরতায় সেগুলোকে দেশটির আকাশসীমা ত্যাগ করতে বাধ্য করা হয়।
ইরানি বেসামরিক বিমানটি ২০০ জন অসুস্থ ও আহত ব্যক্তীকে বহন করার উদ্দেশ্যে ইয়েমেনের রাজধানী সানায় গিয়েছিল।
ইয়েমেনের রাজধানীর আল-সাবঈন চত্বরে সমবেত বিক্ষোভকারীরা ইসলামি প্রজাতন্ত্র ইরানের এই পদক্ষেপকে একটি গুরুত্বপূর্ণ মানবিক ও রাজনৈতিক উদ্যোগ বলে প্রশংসা করেছেন। #
পার্স টুডে/এমএএইচ/০৪
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।