করোনাভাইরাস নিয়ে চলছে ইরানের বিরুদ্ধে শত্রুদের নির্লজ্জ মিথ্যাচার
https://parstoday.ir/bn/news/iran-i77804-করোনাভাইরাস_নিয়ে_চলছে_ইরানের_বিরুদ্ধে_শত্রুদের_নির্লজ্জ_মিথ্যাচার
আরব ও পাশ্চাত্যসহ বিশ্বের ৪০টি'র বেশি দেশে প্রাণঘাতী করোনাভাইরাস ছড়িয়ে পড়েছে। কিন্তু কোনো কোনো দেশ এ ভাইরাস সংক্রমণের বিষয়টিকে ইরানের বিরুদ্ধে রাজনৈতিক চাপ সৃষ্টির হাতিয়ার হিসেবে ব্যবহারের চেষ্টা করছে। চীন থেকে ছড়িয়ে পড়া করোনা ভাইরাসে এ পর্যন্ত বিভিন্ন দেশের বহু মানুষ প্রাণ হারিয়েছে।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
ফেব্রুয়ারি ২৭, ২০২০ ১৫:৫৩ Asia/Dhaka
  • ইরানের হাসপাতালে করোনা চিকিৎসা
    ইরানের হাসপাতালে করোনা চিকিৎসা

আরব ও পাশ্চাত্যসহ বিশ্বের ৪০টি'র বেশি দেশে প্রাণঘাতী করোনাভাইরাস ছড়িয়ে পড়েছে। কিন্তু কোনো কোনো দেশ এ ভাইরাস সংক্রমণের বিষয়টিকে ইরানের বিরুদ্ধে রাজনৈতিক চাপ সৃষ্টির হাতিয়ার হিসেবে ব্যবহারের চেষ্টা করছে। চীন থেকে ছড়িয়ে পড়া করোনা ভাইরাসে এ পর্যন্ত বিভিন্ন দেশের বহু মানুষ প্রাণ হারিয়েছে।

করোনাভাইরাস ইরানসহ বহু দেশে দ্রুত ছড়িয়ে পড়ার পর এটাকে কেন্দ্র করে শত্রুরা ইরানের বিরুদ্ধে ব্যাপক অপপ্রচার শুরু করেছে এবং এ থেকে তারা রাজনৈতিক ফায়দা হাসিলের চেষ্টা করছে। শত্রুরা প্রথম যে অভিযোগ উত্থাপন করেছে তা হচ্ছে ইরান নাকি এ রোগের প্রাদুর্ভাবের বিষয়টি চেপে রেখেছিল। যদিও ইরানসহ সব দেশই চেষ্টা করছে এ বিষয়ে জনমনে যেন আতঙ্ক সৃষ্টি না হয়। কিন্তু ইরানের বিরুদ্ধে এমন সময় রোগের প্রাদুর্ভাবের বিষয়টি চেপে রাখার অভিযোগ উত্থাপিত হল যখন ইরানের কর্মকর্তারা গুরুত্বপূর্ণ সংসদ ও বিশেষজ্ঞ পরিষদের মধ্যবর্তী নির্বাচনের ঠিক আগ মুহূর্তেও এ বিষয়ে জনগণকে সচেতন করেছিলেন। নির্বাচনী প্রস্তুতি চলা সত্বেও ইরানের কর্মকর্তারা এটিকে গোপন করেননি এবং আরো আগে থেকেই এ ব্যাপারে প্রয়োজনীয় তথ্য সরবরাহ করেছেন।

করোনাভাইরাস ছড়িয়ে পড়ার ব্যাপারে সৌদি আরব ব্যাপক অপপ্রচার চালিয়ে এ অঞ্চলে ইরানভীতি ছড়ানোর চেষ্টা করছে। অথচ খোদ সৌদি সরকারই সেদেশে করোনা ভাইরাস ছড়িয়ে পড়ার বিষয়টিকে ধামাচাপা দেয়ার চেষ্টা করছে। সরকার ভাইরাস ছড়িয়ে পড়ার কথা অস্বীকার করছে। কিন্তু পাশ্চাত্যের দেশগুলোতেও সৌদি আরবে এ প্রাণঘাতী ভাইরাস ছড়িয়ে পড়ার ব্যাপারে গুঞ্জন উঠেছে। এরইমধ্যে সৌদি আরব করোনা ভাইরাস ঠেকানোর জন্য ওমরা ও ট্যুরিস্ট ভিসা প্রদান স্থগিত করেছে।

ইরানের বিরুদ্ধে শত্রুদের আরেকটি অপপ্রচার হচ্ছে, ইরান নাকি আক্রান্তের সঠিক তথ্য প্রকাশ করছে না। এমন সময় এ অভিযোগ তোলা হল যখন ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয় প্রতি মুহূর্তের অবস্থা মিডিয়ার মাধ্যমে জনগণের কাছে তুলে ধরছে। কতজন আক্রান্ত হচ্ছে, কতজন সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছে এবং কতজন মারা গেছে তার সব তথ্যই জনগণকে অবহিত করা হচ্ছে।

এদিকে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও সেদেশে করোনাভাইরাসে আক্রান্তের প্রকৃত সংখ্যা ধামাচাপা দেয়ার চেষ্টা করছেন। এ অবস্থায় ইরানের শত্রুরা করোনা ভাইসের বিষয়টিকে ইরানের ওপর সর্বোচ্চ চাপ সৃষ্টির হাতিয়ার হিসেবে ব্যবহারের চেষ্টা করছে বলে ধারণা করা হচ্ছে। এ ভাবে তারা অপপ্রচার চালিয়ে ইরানের অর্থনীতির ক্ষতি করার করার চেষ্টা করছে। পাশাপাশি রাজনৈতিক চাপও বাড়াচ্ছে।

গুরুত্বপূর্ণ বিষয়টি হচ্ছে, সৌদি আরব, আমিরাত ও বাহরাইনের মতো দেশগুলো এ অঞ্চলে করোনাভাইরাস ছড়িয়ে পড়ার কারণ হিসেবে ইরানকে অভিযুক্ত করছে। অথচ বিশ্বের বহু দেশ থেকে শ্রমিকরা ওইসব আরব দেশে অবস্থান করছে এবং অবাধে যাতায়াত রয়েছে। এ ভাবেও সেসব দেশে ভাইরাস ছড়াতে পারে। এ অবস্থায় ইরানের বিরুদ্ধ অপপ্রচার বন্ধ হওয়া উচিত বলে পর্যবেক্ষকরা মনে করছেন।#        

পার্সটুডে/রেজওয়ান হোসেন/২৭