'করোনাভাইরাস নিয়ে ইরান-বিরোধী অপপ্রচার চালাচ্ছে সন্ত্রাসী গোষ্ঠী এমকেও'
https://parstoday.ir/bn/news/iran-i77980-'করোনাভাইরাস_নিয়ে_ইরান_বিরোধী_অপপ্রচার_চালাচ্ছে_সন্ত্রাসী_গোষ্ঠী_এমকেও'
যুক্তরাজ্যে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত হামিদ বায়েজিনেজাদ বলেছেন, তার দেশে প্রাণঘাতী করোনাভাইরাসের প্রাদুর্ভাব নিয়ে ইরানি জনগণকে বিভ্রান্ত করতে কুখ্যাত সন্ত্রাসী গোষ্ঠী মোজাহেদিন-ই-খালক এবং ইরান-বিরোধী বিদেশি কিছু গোষ্ঠী অপপ্রচার চালাচ্ছে।
(last modified 2026-05-09T13:18:37+00:00 )
মার্চ ০৪, ২০২০ ১৩:৪২ Asia/Dhaka
  • যুক্তরাজ্যে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত হামিদ বায়েজিনেজাদ
    যুক্তরাজ্যে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত হামিদ বায়েজিনেজাদ

যুক্তরাজ্যে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত হামিদ বায়েজিনেজাদ বলেছেন, তার দেশে প্রাণঘাতী করোনাভাইরাসের প্রাদুর্ভাব নিয়ে ইরানি জনগণকে বিভ্রান্ত করতে কুখ্যাত সন্ত্রাসী গোষ্ঠী মোজাহেদিন-ই-খালক এবং ইরান-বিরোধী বিদেশি কিছু গোষ্ঠী অপপ্রচার চালাচ্ছে।

বায়েজিনেজাদ বলেন, এমকেও সন্ত্রাসী গোষ্ঠী এবং এর সহযোগিরা করোনাভাইরাসের মহামারিকে কাজে লাগিয়ে ইরানি জনগণের মতামতকে ‘মানসিক অচলাবস্থার’ দিকে ঠেলে দেয়ার চেষ্টা করছে। এ ক্ষেত্রে আন্তর্জাতিক গণমাধ্যমগুলো একই ধরনের নীতি অবলম্বন করছে বলেও উল্লেখ করেন তিনি।

তিনি বলেন, ইরানে করোনাভাইরাস প্রাদুর্ভাবের প্রাথমিক পর্যায়ে থাকার সময়ে তার সরকার যখন বিদেশি সাহায্যের প্রয়োজন বোধ করছে না তখন গণমাধ্যমগুলো এই বলে প্রচার চালাচ্ছে যে ইরান তার নিজ নাগরিকদের জীবন বিসর্জন দেবে তবুও দেশটি পশ্চিমা সাহায্য গ্রহণ করবে না।

 

রাষ্ট্রদূত আরো বলেন,  এসব গোষ্ঠী ইরানি জনগণের মাঝে এই অপপ্রচার চালাচ্ছে যে তেহরান বিশ্বে একঘরে হয়ে পড়েছে এবং কোনো দেশই ইরানকে জরুরী মানবিক সহায়তা দিতে ইচ্ছুক নয়।     

বায়েজিনেজাদ বলেন, ইরান বিরোধী গোষ্ঠীগুলো দ্বিতীয় পর্যায়ে যে অপপ্রচার চালাচ্ছে তা হলো করোনভাইরাস সনাক্তকরণের জন্য কিটসহ অন্যান্য যেসব চিকিৎসা সামগ্রী ইরানে প্রবেশ করেছে সেগুলো জীবাণু সংক্রমক ছিল। এ প্রসঙ্গে তিনি আশ্বস্ত করে বলেন, তার দেশে প্রবেশ করা বিদেশি চিকিৎসা সামগ্রীগুলো অত্যন্ত বিশ্বস্ত সরবরাহকারীদের মাধ্যমে আনা হয়েছে এবং এ ক্ষেত্রে স্যানিটারি সংশ্লিষ্ট আন্তর্জাতিক মান বজায় রাখা হয়েছে।#

পার্সটুডে/এমবিএ/৪


বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।