করোনা রোগী শনাক্তের জন্য নিজস্ব প্রযুক্তির স্ক্যানার ক্যামেরা তৈরি করল ইরান
https://parstoday.ir/bn/news/iran-i78178-করোনা_রোগী_শনাক্তের_জন্য_নিজস্ব_প্রযুক্তির_স্ক্যানার_ক্যামেরা_তৈরি_করল_ইরান
ইসলামি প্রজাতন্ত্র ইরান আজ (বুধবার) নিজস্ব প্রযুক্তিতে তৈরি থার্মাল ইমেজ ডিটেকশন স্ক্যানার ক্যামেরা জনসমক্ষে প্রদর্শন করেছে। এটি করোনা ভাইরাসে আক্রান্ত রোগী শনাক্তকরণে কাজে আসবে।
(last modified 2026-05-09T13:18:37+00:00 )
মার্চ ১১, ২০২০ ১৩:৫৬ Asia/Dhaka
  • করোনা রোগী শনাক্তের জন্য নিজস্ব প্রযুক্তির স্ক্যানার ক্যামেরা তৈরি করল ইরান

ইসলামি প্রজাতন্ত্র ইরান আজ (বুধবার) নিজস্ব প্রযুক্তিতে তৈরি থার্মাল ইমেজ ডিটেকশন স্ক্যানার ক্যামেরা জনসমক্ষে প্রদর্শন করেছে। এটি করোনা ভাইরাসে আক্রান্ত রোগী শনাক্তকরণে কাজে আসবে।

ইরানের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বিশেষজ্ঞরা এটি তৈরি করেছেন এবং খুব শিগগিরই তা বাজারে আসবে। এরই মধ্যে ইরানের কয়েকটি বিমানবন্দরে এসব থার্মাল ক্যামেরা স্থাপন করা হয়েছে। ব্যাপক সংখ্যায় তৈরির পর সেগুলো ইরানের অন্যান্য জনসমাগম স্থলেও স্থাপন করা হবে।

ইরানের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের ইলেকট্রনিক শিল্প বিভাগের প্রধান ব্রিগেডিয়ার জেনারেল শাহরুখ শাহরাম এসব তথ্য জানিয়েছেন।

ইরানের তৈরি থার্মাল স্ক্যানার ক্যামেরা দূর থেকে একই সঙ্গে কয়েক জন ব্যক্তির দেহের তাপমাত্রা পরিমাপ করতে পারে এবং আধা সেন্ট্রিগ্রেডের চেয়ে কম তাপও এতে ধরা পড়ে। বিশ্বের বিভিন্ন দেশে এ ধরণের থার্মাল স্ক্যানার ব্যবহার করা হচ্ছে।

এসব থার্মাল স্ক্যানারের ক্যামেরার সামনে দিয়ে হেঁটে গেলেই জ্বর আছে কিনা তা সহজেই শনাক্ত করা যায়। তবে এসব স্ক্যানার তৈরির প্রযুক্তি এতদিন মূলত আমেরিকা, জাপান ও চীনসহ গুটি কয়েক দেশের নিয়ন্ত্রণে ছিল। এবার ইরানও তা তৈরিতে সক্ষম হলো।

এর আগে ইরান করোনাভাইরাস শনাক্তকরণের টেস্ট কিট তৈরি করতে সক্ষম হয়েছে।#

পার্সটুডে/এসএ/১১

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।