করোনাভাইরাস চিহ্নিতকরণ যন্ত্র আবিষ্কার ইরানের বৈজ্ঞানিক সক্ষমতার প্রমাণ
https://parstoday.ir/bn/news/iran-i79141-করোনাভাইরাস_চিহ্নিতকরণ_যন্ত্র_আবিষ্কার_ইরানের_বৈজ্ঞানিক_সক্ষমতার_প্রমাণ
ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি'র মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল রমজান শরীফ বলেছেন, সম্প্রতি করোনাভাইরাস চিহ্নিতকরণের জন্য যে যন্ত্র আবিষ্কার করা হয়েছে তার মাধ্যমে ইরানের সামরিক বাহিনীর বৈজ্ঞানিক সক্ষমতা প্রমাণিত হয়েছে।
(last modified 2026-04-22T13:03:13+00:00 )
এপ্রিল ১৭, ২০২০ ০৯:৪৪ Asia/Dhaka
  • করোনাভাইরাস চিহ্নিতকরণ যন্ত্র আবিষ্কার ইরানের বৈজ্ঞানিক সক্ষমতার প্রমাণ

ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি'র মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল রমজান শরীফ বলেছেন, সম্প্রতি করোনাভাইরাস চিহ্নিতকরণের জন্য যে যন্ত্র আবিষ্কার করা হয়েছে তার মাধ্যমে ইরানের সামরিক বাহিনীর বৈজ্ঞানিক সক্ষমতা প্রমাণিত হয়েছে।

তিনি বলেন, বিশেষজ্ঞ ও গণমাধ্যম প্রতিনিধিদের উপস্থিতিতে খুব শিগগিরই ইরানের এই প্রযুক্তির বৈশিষ্ট্যগুলো জনসমক্ষে তুলে ধরা হবে। করোনা শনাক্ত করার এ যন্ত্র আবিষ্কারের ঘটনাকে জেনারেল রামেজান শরীফ ইরানের সম্পদশালীতা ও বৈজ্ঞানিক অগ্রগতি হিসেবে উল্লেখ করেন।

গত ১৫ এপ্রিল ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি করোনা নির্ণয়ে নজিরবিহীন এ প্রযুক্তি বের করেছে। এ প্রযুক্তি দিয়ে ১০০ মিটার ব্যাসার্ধের মধ্যে মাত্র ৫ সেকেন্ড সময়ে করোনা আক্রান্ত ব্যক্তিকে শনাক্ত করা যাবে। এ প্রযুক্তির সহায়তা করোনাভাইরাস রয়েছে এমন সব বস্তু শনাক্ত করা যাবে। ইরানের স্বেচ্ছাসেবী সংগঠন বাসিজে কর্মরত বিজ্ঞানীরা বের করেছেন এ প্রযুক্তি।

আইআরজিসি জানিয়েছে, এটি এমন এক চৌম্বকীয় পরিমণ্ডল তৈরি করে যা চারপাশ খতিয়ে দেখতে থাকে। একটি অ্যান্টেনার সাথে এ ব্যবস্থা লাগান আছে এবং করোনার উপস্থিতি খুঁজে বের করার সাথে সাথেই সেদিকে দিক নির্দেশনা দিতে থাকে।#

পার্সটুডে/এসআইবি/১৭