বাড়ল ইরানি নৌ-ক্ষেপণাস্ত্রের পাল্লা: ৭০০ কিলোমিটার দূরের লক্ষ্যে আঘাত হানবে
https://parstoday.ir/bn/news/iran-i79236-বাড়ল_ইরানি_নৌ_ক্ষেপণাস্ত্রের_পাল্লা_৭০০_কিলোমিটার_দূরের_লক্ষ্যে_আঘাত_হানবে
ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি’র নৌবাহিনীর কমান্ডার বিগ্রেডিয়ার জেনারেল আলিরেজা তাংসিরি বলেছেন, ইরানি নৌ-ক্ষেপণাস্ত্রের পাল্লা বাড়িয়ে ৭০০ কিলোমিটার করা হয়েছে। অন্য কোনও দেশের সহায়তা ছাড়াই ইরানের ক্ষেপণাস্ত্রের পাল্লা বাড়ান হয়েছে বলে জানান তিনি।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
এপ্রিল ২০, ২০২০ ১৯:৫৭ Asia/Dhaka
  • ইরানি যুদ্ধজাহাজ থেকে ছোঁড়া হচ্ছে ক্ষেপণাস্ত্র - ফাইল ছবি
    ইরানি যুদ্ধজাহাজ থেকে ছোঁড়া হচ্ছে ক্ষেপণাস্ত্র - ফাইল ছবি

ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি’র নৌবাহিনীর কমান্ডার বিগ্রেডিয়ার জেনারেল আলিরেজা তাংসিরি বলেছেন, ইরানি নৌ-ক্ষেপণাস্ত্রের পাল্লা বাড়িয়ে ৭০০ কিলোমিটার করা হয়েছে। অন্য কোনও দেশের সহায়তা ছাড়াই ইরানের ক্ষেপণাস্ত্রের পাল্লা বাড়ান হয়েছে বলে জানান তিনি।

তিনি আর বলেন, অতীতে কোনও এক সময়ে ইরানি নৌ-ক্ষেপণাস্ত্রের পাল্লা ৪৫ কিলোমিটারের বেশি ছিল না। মার্কিন সামরিক উপদেষ্টাদের সহায়তা তখন এটাও অর্জন করা হয়েছিল বলেও এক সাক্ষাৎকারে তিনি জানান।

ইরান ভূমি থেকে ভূমিতে এবং সাব-সারফেস মিসাইল হিসেবে পরিচিত ডুবোজাহাজ থেকে ছোঁড়ার উপযোগী ৭০০ কিলোমিটার পাল্লার ক্ষেপণাস্ত্র তৈরি করছে বলে জানান তিনি। তিনি আরও বলেন, ইরানের সামরিক বিশেষজ্ঞরা পুরোপুরি নিজস্ব প্রযুক্তিতে এ ক্ষেপণাস্ত্র তৈরি করেছে।

পার্সটুডে/মূসা রেজা/২০

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।