গোটা অঞ্চলেই ইরানের সশস্ত্র বাহিনীর শক্তি ও দৃঢ়তার বিষয়টি স্পষ্ট: জেনারেল হেইদারি
-
কিয়োমার্স হেইদারি
ইসলামি প্রজাতন্ত্র ইরানের সেনাবাহিনীর পদাতিক ইউনিটের প্রধান ব্রিগেডিয়ার জেনারেল কিয়োমার্স হেইদারি বলেছেন, গোটা অঞ্চলেই ইরানের সশস্ত্র বাহিনীর শক্তি ও দৃঢ়তার বিষয়টি স্পষ্ট।
তিনি আজ (বৃহস্পতিবার) দশম মালেক আশতার উৎসব উপলক্ষে এক ভিডিও কনফারেন্সে এ কথা বলেন।
এই সেনা কমান্ডার আরও বলেন, ইরানের পদাতিক বাহিনী তিনটি মৌলিক নীতির ওপর ভিত্তি করে পরিচালিত হয়। এগুলো হলো সর্বোচ্চ নেতার প্রতি আনুগত্য, ন্যায়কামিতা ও যোগ্যতার মূল্যায়ন।
কিয়োমার্স হেইদারি আরও বলেছেন, ইরানের সেনাবাহিনীর পদাতিক ইউনিট নানা ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। করোনাভাইরাস মোকাবেলার ক্ষেত্রেও প্রশংসনীয় ভূমিকা রেখেছে। করোনাভাইরাসের প্রাদুর্ভাবের পরপরই তা মোকাবেলায় পদাতিক বাহিনী সক্রিয় হয়েছে এবং এ সংক্রান্ত মহড়া চালিয়েছে।
তিনি বলেন, পদাতিক ইউনিটের ২৮টি স্থায়ী হাসপাতাল ও বেশ কয়েকটি ভ্রাম্যমান হাসপাতালে করোনা রোগীদের চিকিৎসা দেওয়া হচ্ছে। এছাড়া এই ইউনিটের পক্ষ থেকে দুই হাজার বেডের একটি পরিচর্যা কেন্দ্র স্থাপন করা হয়েছে। করোনাভাইরাস থেকে সদ্য সেরে ওঠা ব্যক্তিদের এই পরিচর্যা কেন্দ্রে রাখা হয়।#
পার্সটুডে/সোহেল আহম্মেদ/২৩
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।