বিপ্লবের পর মাদক চোরাচালান ঠেকাতে শহীদ হয়েছে ৩ হাজার ইরানি: বিচার বিভাগ
https://parstoday.ir/bn/news/iran-i82872-বিপ্লবের_পর_মাদক_চোরাচালান_ঠেকাতে_শহীদ_হয়েছে_৩_হাজার_ইরানি_বিচার_বিভাগ
মার্কিন যুক্তরাষ্ট্র ও ইউরোপ মাদক চোরাকারবারিদের সহযোগিতা  করছে বলে জানিয়েছেন ইরানের বিচার বিভাগের প্রধান সাইয়্যেদ ইব্রাহিম রায়িসি। তিনি গতকাল (রোববার) আরও বলেছেন, মাদক চোরাকারবারিদের সঙ্গে ইউরোপ ও আমেরিকার যোগসাজশের বিষয়ে ইরানের বিচার বিভাগের কাছে গোপন তথ্য রয়েছে।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
সেপ্টেম্বর ০৭, ২০২০ ১১:৩৮ Asia/Dhaka
  • ইব্রাহিম রায়িসি
    ইব্রাহিম রায়িসি

মার্কিন যুক্তরাষ্ট্র ও ইউরোপ মাদক চোরাকারবারিদের সহযোগিতা  করছে বলে জানিয়েছেন ইরানের বিচার বিভাগের প্রধান সাইয়্যেদ ইব্রাহিম রায়িসি। তিনি গতকাল (রোববার) আরও বলেছেন, মাদক চোরাকারবারিদের সঙ্গে ইউরোপ ও আমেরিকার যোগসাজশের বিষয়ে ইরানের বিচার বিভাগের কাছে গোপন তথ্য রয়েছে।

রায়িসি আরও বলেছেন, এই অঞ্চলের কোনো কোনো দেশও মাদক চোরাচালান ও সরবরাহের সুযোগ দিয়ে অর্থ আয় করছে। তারা এটাকে আয়ের মাধ্যম হিসেবে নিয়েছে।

আফগানিস্তানে আফিম চাষ ও মাদক উৎপাদন বৃদ্ধির প্রতি ইঙ্গিত করে তিনি বলেন, মার্কিন সরকার ও সেনাদের সহযোগিতায় আফগানিস্তানে মাদক উৎপাদন বেড়ে চলেছে। মার্কিন যুদ্ধজাহাজগুলোও মাদক চোরাকারবারিদের নিরাপত্তা দিচ্ছে বলে তিনি জানান।

ইরানের বিচার বিভাগের প্রধান বলেন, আন্তর্জাতিক সংস্থাগুলো মাদক বিরোধী সংগ্রামে ব্যাপক ভূমিকা রাখার জন্য ইরানকে এ পর্যন্ত ১০টি পদক দিয়েছে। এ পর্যন্ত বহু বার কৃতজ্ঞতা প্রকাশ করেছে।

আফগানিস্তানে মার্কিন আধিপত্য প্রতিষ্ঠার পর বেড়েছে পপি বা আফিম চাষ

ইসলামি বিপ্লব সফল হওয়ার পর থেকে এ পর্যন্ত মাদক বিরোধী সংগ্রামে ইরানের নিরাপত্তা বাহিনীর ৩ হাজার সদস্য শহীদ হয়েছেন বলে তিনি জানান।#    

পার্সটুডে/এসএ/৫

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।