তুরস্ক আরও বেশি গ্যাস কিনতে চায়: ইরানের উপমন্ত্রী
https://parstoday.ir/bn/news/iran-i84515-তুরস্ক_আরও_বেশি_গ্যাস_কিনতে_চায়_ইরানের_উপমন্ত্রী
ইসলামি প্রজাতন্ত্র ইরান থেকে আরও বেশি গ্যাস আমদানি করতে চায় তুরস্ক। ইরানের উপ-তেলমন্ত্রী হাসান মুনতাযেরি তুরবাতি আজ (সোমবার) এ তথ্য জানিয়েছেন।
(last modified 2026-03-01T10:43:34+00:00 )
নভেম্বর ০৯, ২০২০ ১৮:০৪ Asia/Dhaka
  • হাসান মুনতাযেরি তুরবাতি
    হাসান মুনতাযেরি তুরবাতি

ইসলামি প্রজাতন্ত্র ইরান থেকে আরও বেশি গ্যাস আমদানি করতে চায় তুরস্ক। ইরানের উপ-তেলমন্ত্রী হাসান মুনতাযেরি তুরবাতি আজ (সোমবার) এ তথ্য জানিয়েছেন।

তিনি আরও বলেছেন, তুরস্কের সঙ্গে ২৫ বছর মেয়াদি একটি গ্যাস রপ্তানি চুক্তি রয়েছে। এই চুক্তির আওতায় তুরস্কে প্রতি বছর এক হাজার কোটি ঘনমিটার গ্যাস রপ্তানি করা হচ্ছে। সম্প্রতি তুরস্ক আরও বেশি গ্যাস কিনতে চেয়ে আবেদন জানিয়েছে। এ বিষয়ে এখনও আলোচনা চলছে।

অন্যান্য প্রতিবেশী দেশে গ্যাস রপ্তানি প্রসঙ্গে তিনি বলেন, আজারবাইজানের নাখচিভান প্রদেশে প্রতিদিন প্রায় ১০ লাখ ঘনমিটার গ্যাস সরবরাহ করা হয়। আজারবাইজানের নাখচিভান প্রদেশের সঙ্গে সেদেশের মূল ভূখণ্ডের স্থল সীমান্ত নেই। এ ক্ষেত্রে ইরান সহযোগিতা করে থাকে।

ইরান প্রতিবেশী ইরাকেও দৈনিক আড়াই কোটি থেকে সাড়ে তিন কোটি ঘনমিটার গ্যাস রপ্তানি করে বলে জানিয়েছেন উপ-তেলমন্ত্রী হাসান মুনতাযেরি তুরবাতি। ঋতুভেদে গ্যাস রপ্তানির পরিমাণ ওঠানামা করে।

ইরান প্রতিবেশী দেশগুলোতে বিদ্যুতও রপ্তানি করে থাকে। মার্কিন যুক্তরাষ্ট্র এ ক্ষেত্রেও ইরানের সঙ্গে সহযোগিতা বন্ধ করতে প্রতিবেশী দেশগুলোর প্রতি চাপ দিয়ে যাচ্ছে।#

পার্সটুডে/এসএ/৯

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।