ক্যালিফোর্নিয়ায় ডিজেলের দাম পৌঁছাল ১০ ডলারে, পাম্পের ডিসপ্লে অচল!
https://parstoday.ir/bn/news/world-i163040-ক্যালিফোর্নিয়ায়_ডিজেলের_দাম_পৌঁছাল_১০_ডলারে_পাম্পের_ডিসপ্লে_অচল!
পার্সটুডে: জ্বালানি তেলের দাম পর্যবেক্ষণকারী প্রতিষ্ঠান গ্যাসবাডি জানিয়েছে, যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের কিছু পাম্পে ডিজেলের দাম প্রতি গ্যালনে ৯.৯৯৯ ডলার, অর্থাৎ কার্যত ১০ ডলারে পৌঁছেছে।
(last modified 2026-09-13T11:38:48+00:00 )
সেপ্টেম্বর ১৩, ২০২৬ ১৩:২১ Asia/Dhaka
  • ইতিহাসের সর্বোচ্চ দামে ডিজেল, হিমশিম যুক্তরাষ্ট্র
    ইতিহাসের সর্বোচ্চ দামে ডিজেল, হিমশিম যুক্তরাষ্ট্র

পার্সটুডে: জ্বালানি তেলের দাম পর্যবেক্ষণকারী প্রতিষ্ঠান গ্যাসবাডি জানিয়েছে, যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের কিছু পাম্পে ডিজেলের দাম প্রতি গ্যালনে ৯.৯৯৯ ডলার, অর্থাৎ কার্যত ১০ ডলারে পৌঁছেছে।

ইরানের জাতীয় সম্প্রচার সংস্থা আইআরআইবি'র বরাত দিয়ে পার্সটুডে জানিয়েছে, ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের আগ্রাসনের পরিণতি এবং পশ্চিম এশিয়ায় জ্বালানি সংকট তীব্রতর হওয়ার প্রেক্ষাপটে বিশ্ববাজারে জ্বালানি তেলের ওপর চাপ বেড়েছে। এই অবস্থায় ক্যালিফোর্নিয়ার কিছু পাম্পে ডিজেলের দাম ৯.৯৯৯ ডলারে গিয়ে ঠেকেছে, আর সারা যুক্তরাষ্ট্রে ডিজেলের গড় দামও প্রথমবারের মতো ৬ ডলার ছাড়িয়ে গেছে।

মার্কিন সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, যুক্তরাষ্ট্রে ডিজেলের দাম ইতিহাসের সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে, আর ক্যালিফোর্নিয়ার কিছু পাম্পের ডিসপ্লেতে এর চেয়ে বেশি দাম দেখানোর সক্ষমতাই নেই — পাম্পের মিটার ৯.৯৯৯ ডলারেই আটকে গেছে।

গ্যাসবাডি জানিয়েছে, ক্যালিফোর্নিয়ার সীমিত সংখ্যক পাম্প ডিজেলের দাম ডিসপ্লেতে দেখানোর সর্বোচ্চ সীমা পর্যন্ত বাড়িয়েছে। ফরচুন সাময়িকীর তথ্য অনুযায়ী, পুরো অঙ্গরাজ্যে ডিজেলের গড় দাম এখন প্রতি গ্যালনে ৭.৯১ ডলার।

গ্যাসবাডি আরও জানায়, সান দিয়েগোর উপকণ্ঠে অবস্থিত "সেরা মেসা" এলাকার কয়েকটি পাম্পে বুধবার ৯.৯৯৯ ডলার দাম দেখা গেছে, এবং অন্যান্য এলাকা থেকেও একই ধরনের খবর যাচাই করা হচ্ছে।# 

পার্সটুডে/এমএএআর/১৩