আঞ্চলিক নিরাপত্তার জন্য মার্কিন বুটধারীদের কোনো প্রয়োজন নেই: ইরান
https://parstoday.ir/bn/news/iran-i84960-আঞ্চলিক_নিরাপত্তার_জন্য_মার্কিন_বুটধারীদের_কোনো_প্রয়োজন_নেই_ইরান
ইরান আমেরিকাকে সতর্ক করে দিয়ে বলেছে, মধ্যপ্রাচ্যের নিরাপত্তার জন্য সামরিক পোশাকের মার্কিন বুটধারীদের কোনো প্রয়োজন নেই।ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাঈদ খাতিবজাদে আফগানিস্তানের অ্যারিয়ানা টিভিকে দেয়া এক সাক্ষাৎকারে এ মন্তব্য করেন।
(last modified 2026-01-18T14:26:52+00:00 )
নভেম্বর ২৯, ২০২০ ০৬:৪৬ Asia/Dhaka
  • ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাঈদ খাতিবজাদে
    ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাঈদ খাতিবজাদে

ইরান আমেরিকাকে সতর্ক করে দিয়ে বলেছে, মধ্যপ্রাচ্যের নিরাপত্তার জন্য সামরিক পোশাকের মার্কিন বুটধারীদের কোনো প্রয়োজন নেই।ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাঈদ খাতিবজাদে আফগানিস্তানের অ্যারিয়ানা টিভিকে দেয়া এক সাক্ষাৎকারে এ মন্তব্য করেন।

তিনি বলেন, আফগানিস্তানে মার্কিন সেনা সমাবেশ ছিল একটি সুস্পষ্ট আগ্রাসন ও আন্তর্জাতিক আইনের লঙ্ঘন। বর্তমানে আফগানিস্তানসহ গোটা অঞ্চলে যে সহিংস পরিস্থিতি বিরাজ করছে তা ওই আগ্রাসনেরই ফসল।

খাতিবজাদে বলেন, আফগানিস্তান সরকারের প্রতি ইরানের দৃষ্টিভঙ্গি আমেরিকার দৃষ্টিভঙ্গির চেয়ে সম্পূর্ণ আলাদা।আমেরিকা গত ২০ বছর ধরে আফগান সরকারের সঙ্গে একটি দখলদার শক্তি হিসেবে আচরণ করেছে।

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, মার্কিন সরকার গোপনে এবং আফগান সরকারের উপস্থিতি ছাড়াই তালেবানের সঙ্গে আলোচনা করেছে।

তিনি বলেন, পক্ষান্তরে ইরান আফগান সরকারকে আগেভাগে জানিয়ে দিয়ে প্রকাশ্যে সুস্পষ্ট কিছু ইস্যুতে তালেবানের সঙ্গে আলোচনা করেছে।

খাতিবজাদে বলেন, ইরানের সীমান্তবর্তী আফগানিস্তানের যেসব এলাকা তালেবানের নিয়ন্ত্রণে রয়েছে সেসব সীমান্তের নিরাপত্তা রক্ষার স্বার্থে তালেবানের সঙ্গে ইরানের আলোচনা হয়েছে।

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, আমেরিকা সৎ উদ্দেশ্যে কখনও এই অঞ্চলে সেনা পাঠায়নি। তিনি বলেন, ইরান মনে করে, আফগানিস্তানের সরকার ও জনগণ মার্কিন সেনা উপস্থিতি ছাড়াই তাদের দেশের নিরাপত্তা রক্ষা করতে সক্ষম।#

পার্সটুডে/এমএমআই/২৯

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।