তালেবান গোষ্ঠী এখনও ইরানের সন্ত্রাসী তালিকায় রয়েছে: পররাষ্ট্রমন্ত্রী জারিফ
-
জারিফ
ইসলামি প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফ বলেছেন, এই অঞ্চল থেকে মার্কিন সেনাদেরকে অবশ্যই চলে যেতে হবে। তিনি আফগানিস্তানের ‘তুলু নিউজ’ টিভি চ্যানেলকে দেওয়া এক সাক্ষাৎকারে এ কথা বলেছেন।
জারিফ বলেন, আমরা সব সময় বলছি তাদেরকে এই অঞ্চল ছাড়তে হবে। ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি’র কুদস ব্রিগেডের কমান্ডার জেনারেল কাসেম সোলাইমানির শাহাদাতের প্রসঙ্গও টেনেছেন জারিফ।
বাগদাদ বিমান বন্দরের কাছে জেনারেল কাসেম সোলাইমানিকে হত্যার পর ইরাকের সংসদ সেদেশ থেকে মার্কিন সেনা প্রত্যাহারের আহ্বান জানিয়ে প্রস্তাব পাস করেছে।
আফগানিস্তানের তালেবান গোষ্ঠীর বিষয়ে ইরানের অবস্থান প্রসঙ্গে তিনি বলেছেন, ইরান তার আইন অনুযায়ী এখনও তালেবানকে সন্ত্রাসী গোষ্ঠী বলে মনে করে। ইরান এখনও সন্ত্রাসী গোষ্ঠীর তালিকা থেকে তালেবান গোষ্ঠীর নাম বাদ দেয়নি।
‘লস্করে ফাতিমিয়ুন’ সম্পর্কে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আফগান সরকার আগ্রহী হলে ‘লস্করে ফাতিমিয়ুন’ তাদের জন্য গুরুত্বপূর্ণ বাহিনী বা শক্তি হতে পারে। সরকার চাইলে তারা সহযোগিতা করতে পারে।#
পার্সটুডে/এসএ/১৯
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।