বাইডেনের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো সদিচ্ছা দেখিনি: ইরানের প্রেসিডেন্ট
https://parstoday.ir/bn/news/iran-i87212-বাইডেনের_পক্ষ_থেকে_এখন_পর্যন্ত_কোনো_সদিচ্ছা_দেখিনি_ইরানের_প্রেসিডেন্ট
ইসলামী প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট ড. হাসান রুহানি বলেছেন, আমেরিকার নয়া সরকারের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো ধরণের সদিচ্ছার ইঙ্গিত পাওয়া যায় নি। তিনি আজ (বৃহস্পতিবার) ভিডিও কনফারেন্সের মাধ্যমে স্বাস্থ্য মন্ত্রণালয়ের কয়েকটি প্রকল্প উদ্বোধনের সময় এ কথা বলেন।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
ফেব্রুয়ারি ১১, ২০২১ ১৩:৪৫ Asia/Dhaka
  • বাইডেনের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো সদিচ্ছা দেখিনি: ইরানের প্রেসিডেন্ট

ইসলামী প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট ড. হাসান রুহানি বলেছেন, আমেরিকার নয়া সরকারের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো ধরণের সদিচ্ছার ইঙ্গিত পাওয়া যায় নি। তিনি আজ (বৃহস্পতিবার) ভিডিও কনফারেন্সের মাধ্যমে স্বাস্থ্য মন্ত্রণালয়ের কয়েকটি প্রকল্প উদ্বোধনের সময় এ কথা বলেন।

রুহানি আরও বলেন, আমেরিকার নয়া সরকার যেসব কথা বলছে ও স্লোগান দিচ্ছে সেগুলো যদি সত্যিই তাদের মনের কথা হয়ে থাকে তাহলে দ্রুত তাদেরকে নয়া পথ বেছে নিতে হবে এবং অতীত ভুলগুলো শুধরে নেয়ার কাজ শুরু করতে হবে।

ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অপরাধযজ্ঞের প্রতি ইঙ্গিত করে বলেন, ট্রাম্প সরকারের অপরাধের ক্ষতিপূরণ কীভাবে করা যায় তা নিয়ে নয়া মার্কিন সরকারকে ভাবতে হবে। এ কারণে নয়া সরকারকে আগের সরকারের পন্থা পুরোপুরি পরিহার করতে হবে।

ট্রাম্পের ইরানবিরোধী সর্বোচ্চ চাপ ব্যর্থ হয়েছে বলে তিনি মন্তব্য করেন।

রুহানি বলেন, আমেরিকার নয়া সরকারের কর্মকাণ্ড পর্যবেক্ষণ করার প্রয়োজনীয়তা রয়েছে। তারা বাস্তবে কী করছে তা গুরুত্বপূর্ণ। নয়া সরকার আগের সরকারের অপরাধের ক্ষতি পূরণে কী করছে সেটাও গুরুত্বপূর্ণ।

ইসলামী বিপ্লব বিজয়ের পর গত ৪২ বছরে ইরানে স্বাস্থ্য খাতে ব্যাপক উন্নতি হয়েছে বলে তিনি জানান। রুহানি বলেন, বিপ্লবের আগে ইরানে হাসপাতালগুলোতে মাত্র ৫০ হাজার বেড ছিল এবং মাত্র ১৩ হাজার চিকিৎসক ছিল। কিন্তু এই সংখ্যা এখন উন্নত দেশগুলোর সমপর্যায়ে পৌঁছেছে।#

পার্সটুডে/এসএ/১১

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।