ইরান সফর করছেন পাকিস্তানের বিশেষ দূত
https://parstoday.ir/bn/news/iran-i88650-ইরান_সফর_করছেন_পাকিস্তানের_বিশেষ_দূত
ইসলামি প্রজাতন্ত্র ইরান সফরে গেছেন আফগান বিষয়ক পাকিস্তানের বিশেষ দূত মোহাম্মাদ সাদিক। গতকাল (শনিবার) শেষ বেলায় তিনি ইরানের রাজধানী তেহরান পৌঁছান।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
মার্চ ১৪, ২০২১ ১২:০০ Asia/Dhaka
  • ইরান সফর করছেন পাকিস্তানের বিশেষ দূত মোহাম্মাদ সাদিক (ডানে)
    ইরান সফর করছেন পাকিস্তানের বিশেষ দূত মোহাম্মাদ সাদিক (ডানে)

ইসলামি প্রজাতন্ত্র ইরান সফরে গেছেন আফগান বিষয়ক পাকিস্তানের বিশেষ দূত মোহাম্মাদ সাদিক। গতকাল (শনিবার) শেষ বেলায় তিনি ইরানের রাজধানী তেহরান পৌঁছান।

তেহরানে অবস্থানকালে মোহাম্মাদ সাদিক ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফসহ শীর্ষ পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করবেন বলে কথা রয়েছে। তেহরানে অবস্থিত পাকিস্তান দূতাবাস থেকে প্রকাশিত এক বিবৃতিতে জানানো হয়েছে, বিশেষ দূতের এই সফরের পর ইরান ও পাকিস্তানের উচ্চ পর্যায়ের কর্মকর্তাদের মধ্যে আলোচনা হবে।

এদিকে, সামাজিক যোগাযোগের মাধ্যম টুইটারে দেয়া এক পোস্টে ইরানের অন্যতম উপ-পররাষ্ট্রমন্ত্রী রাসুল মুসাভি জানিয়েছেন, আঞ্চলিক ও আফগানিস্তানের সাম্প্রতিক ঘটনাবলী নিয়ে মোহাম্মাদ সাদিক আলোচনা করবেন।

পাঁচ মাস আগে ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফ ইসলামাবাদ সফর করেছিলেন। সে সময় পাকিস্তান ও ইরানের বিশেষ দূত আলাদা বৈঠক করেন।#

পার্সটুডে/এসআইবি/১৪