ইমাম রেজা (আ.)'র মাজার জিয়ারত করলেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী
-
ইমাম রেজা (আ.)\'র মাজার কমপ্লেক্সের একাংশ
পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী শাহ মাহমুদ কোরেশি আজ (বৃহস্পতিবার) ইরানের মাশহাদ শহরে ইমাম রেজা (আ.)’র মাজার জিয়ারত করেছেন। মাজার জিয়ারত শেষে তিনি মাজারের প্রধান তত্ত্বাবধায়কের সঙ্গে বৈঠক করেন।
এ সময় তার সঙ্গে ইরানে নিযুক্ত পাকিস্তানের রাষ্ট্রদূতও ছিলেন। এরপর পাক পররাষ্ট্রমন্ত্রীর মহাকবি ফেরদৌসির কবর জিয়ারত করার কথা রয়েছে।
দুই দিন আগে সরকারি সফরে ইসলামী প্রজাতন্ত্র ইরান পৌঁছান পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী। তিনি রাজধানী তেহরানে ইরানের প্রেসিডেন্ট ড. হাসান রুহানি ও পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফের সঙ্গে বৈঠক করেছেন। তিনি সীমান্ত বাজার চালু সংক্রান্ত সহযোগিতা চুক্তিতেও সই করেন।
ইরানের প্রেসিডেন্টের সঙ্গে বৈঠকে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, অদূর ভবিষ্যতেই তেহরান ও ইসলামাবাদের মধ্যে সম্পর্কের ক্ষেত্রে নতুন এক অধ্যায়ের সূচনা হবে। ইরানের প্রেসিডেন্টও পাকিস্তানের সঙ্গে সম্পর্ক আরও জোরদারে আগ্রহ প্রকাশ করেন।#
পার্সটুডে/এসএ/২২
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।