ইমাম খোমেনী (রহ.)'র মৃত্যুুবার্ষিকী উপলক্ষে ভাষণ দেবেন ইরানের সর্বোচ্চ নেতা
জুন ০৩, ২০২১ ১৩:২৭ Asia/Dhaka
-
ইরানের সর্বোচ্চ নেতা
ইরানের ইসলামী বিপ্লবের রূপকার ইমাম খোমেনী (রহ.)’র মৃত্যুবার্ষিকী উপলক্ষে আগামীকাল (শুক্রবার) রেডিও-টিভিতে সরাসরি ভাষণ দেবেন সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ী।
ইরান সময় সকাল ১১টায় ভাষণ শুরু হবে। সর্বোচ্চ নেতার ভাষণে ইমাম খোমেনী (রহ.)’র চিন্তা, দর্শন ও অবদানসহ নানা বিষয় স্থান পাবে বলে ধারণা করা হচ্ছে।
ইমাম খোমেনী (রহ.)’র মৃত্যুবার্ষিকী উপলক্ষে এরইমধ্যে ইরানসহ বিশ্বব্যাপী নানা কর্মসূচি শুরু হয়েছে।

১৯৮৯ সালের ৩ জুন রাতে ইমাম খোমেনী ইন্তেকাল করেন। ইমাম খোমেনীর ইন্তেকালের পর ইরানের বিশেষজ্ঞ পরিষদ আয়াতুল্লাহ খামেনেয়ীকে সর্বোচ্চ নেতা হিসেবে নিয়োগ দেয়।
পার্সটুডে/এসএ/৩
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।
ট্যাগ