ইরানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা মানবতাবিরোধী অপরাধ
https://parstoday.ir/bn/news/iran-i92628-ইরানের_বিরুদ্ধে_নিষেধাজ্ঞা_মানবতাবিরোধী_অপরাধ
জাতিসংঘে নিযুক্ত ইসলামি প্রজাতন্ত্র ইরানের স্থায়ী প্রতিনিধি মাজিদ তাখতে রাভাঞ্চি বলেছেন, মার্কিন সরকার ইরানের বিরুদ্ধে যে অবৈধ ও একতরফা নিষেধাজ্ঞা আরোপ করেছে তা যুদ্ধাপরাধ এবং মানবতাবিরোধী অপরাধের পর্যায়ে পড়ে।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
জুন ০৪, ২০২১ ১২:২৫ Asia/Dhaka
  • মাজিদ তাখতে রাভাঞ্চি
    মাজিদ তাখতে রাভাঞ্চি

জাতিসংঘে নিযুক্ত ইসলামি প্রজাতন্ত্র ইরানের স্থায়ী প্রতিনিধি মাজিদ তাখতে রাভাঞ্চি বলেছেন, মার্কিন সরকার ইরানের বিরুদ্ধে যে অবৈধ ও একতরফা নিষেধাজ্ঞা আরোপ করেছে তা যুদ্ধাপরাধ এবং মানবতাবিরোধী অপরাধের পর্যায়ে পড়ে।

গতকাল (বৃহস্পতিবার) এক ভার্চুয়াল বৈঠকে মাজিদ তাখতে রাভাঞ্চি একথা বলেন।

তিনি অর্থনৈতিক নিষেধাজ্ঞাকে অনৈতিক এবং অমানবিক বলে উল্লেখ করেন এবং এটি চরমভাবে মানুষের মৌলিক অধিকার লংঘন করে বলে মন্তব্য করেন।

আমেরিকা ইরানের বিরুদ্ধে যে নিষেধাজ্ঞা আরোপ করে রেখেছে তা প্রাণঘাতী করোনাভাইরাসের মহামারির মধ্যেও শিথিল করা হয় নি। ফলে ইরান অতি জরুরি ওষুধপত্র কিনতে পারছে না। 

মাজিদ তাখতে রাভাঞ্চি বলেন, কিছু পশ্চিমা দেশ দাবি করে যে, এসব নিষেধাজ্ঞার মধ্যে কিছু ক্ষেত্রে ছাড় পাচ্ছে ইরান কিন্তু প্রকৃতপক্ষে কোনো ছাড়াই ইরানকে দেয়া হচ্ছে না; ছাড় দেয়ার কথা শুধু কাগতে কলমে। এসব নিষেধাজ্ঞা মারাত্মকভাবে ইরানি জনগণের অধিকারকে ক্ষুণ্ন করছে। নিষেধাজ্ঞার কারণে নারী, শিশু ও নিষ্পাপ সাধারণ মানুষ মারা যাচ্ছে।#

 পার্সটুডে/এসআইবি/৪

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।