প্রতিরক্ষা মন্ত্রণালয়ের প্রধান কাজ হবে ইরানের সশস্ত্র বাহিনীর সক্ষমতা বাড়ানো
https://parstoday.ir/bn/news/iran-i96608-প্রতিরক্ষা_মন্ত্রণালয়ের_প্রধান_কাজ_হবে_ইরানের_সশস্ত্র_বাহিনীর_সক্ষমতা_বাড়ানো
ইরানের নতুন প্রতিরক্ষামন্ত্রী ব্রিগেডিয়ার জেনারেল আমির কোরায়ি অশতিয়ানি বলেছেন, দেশের সশস্ত্র বাহিনীর সক্ষমতা বাড়ানোকেই তার প্রতিরক্ষামন্ত্রণালয় অগ্রাধিকার দেবে।
(last modified 2026-07-21T05:57:31+00:00 )
আগস্ট ২৯, ২০২১ ১৩:০০ Asia/Dhaka
  • ইরানের নতুন প্রতিরক্ষামন্ত্রী ব্রিগেডিয়ার জেনারেল আমির কোরায়ি অশতিয়ানি
    ইরানের নতুন প্রতিরক্ষামন্ত্রী ব্রিগেডিয়ার জেনারেল আমির কোরায়ি অশতিয়ানি

ইরানের নতুন প্রতিরক্ষামন্ত্রী ব্রিগেডিয়ার জেনারেল আমির কোরায়ি অশতিয়ানি বলেছেন, দেশের সশস্ত্র বাহিনীর সক্ষমতা বাড়ানোকেই তার প্রতিরক্ষামন্ত্রণালয় অগ্রাধিকার দেবে।

ব্রিগেডিয়ার জেনারেল অশতিয়ানি আজ (রোববার) মন্ত্রণালয়ে সাবেক এবং নতুনদের সংবর্ধনা অনুষ্ঠানের অবকাশে বলেন, শত্রুদের হুমকি মোকাবেলায় সশস্ত্র বাহিনীর সক্ষমতা বাড়ানোর পাশাপাশি সামরিক সরঞ্জাম আধুনিকায়ন করা এবং এসবের উৎপাদন বৃদ্ধি করাকে তার মন্ত্রণালয় সর্বাধিক অগ্রাধিকার  দেবে।

জেনারেল অশতিয়ানি আরো বলেন, প্রতিরক্ষা খাতে নিত্য নতুন প্রযুক্তি এবং অস্ত্র উদ্ভাবনের জন্য আমরা চলমান প্রচেষ্টা অব্যাহত রাখবো। তিনি বলেন, বর্তমানে শত্রুুর বিরুদ্ধে ইলেক্ট্রনিক যুদ্ধের ক্ষেত্রে ইরান অত্যন্ত ভালো অবস্থায় আছে। 

প্রতিরক্ষামন্ত্রী বলেন, পণ্য রপ্তানীর ক্ষেত্রে ৪২টির  বেশি দেশের সঙ্গে ইরানের সম্পর্ক রয়েছে এবং অনেক দেশেই ইরানের অত্যাধুনিক ড্রোন প্রযুক্তির যথেষ্ট কদর রয়েছে। #

পার্সটুডে/এমবিএ/২৯

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।