নানা ইস্যুতে আলোচনা হবে তেহরান ও বাগদাদের মধ্যে
https://parstoday.ir/bn/news/iran-i97296-নানা_ইস্যুতে_আলোচনা_হবে_তেহরান_ও_বাগদাদের_মধ্যে
ইরাকের প্রধানমন্ত্রী মুস্তাফা আল-কাজেমি সাত মন্ত্রীকে সঙ্গে নিয়ে ইরান সফরে এসেছেন। দ্বিপক্ষীয় সম্পর্ক, পারস্পরিক স্বার্থ এবং আঞ্চলিক ও আন্তর্জাতিক নানা ইস্যু নিয়ে তিনি স্বাগতিক দেশের কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করবেন।  
(last modified 2026-01-18T14:26:52+00:00 )
সেপ্টেম্বর ১২, ২০২১ ১৯:২০ Asia/Dhaka
  • ইরাকের প্রধানমন্ত্রীকে গার্ড অব অনার দেয়া হয়
    ইরাকের প্রধানমন্ত্রীকে গার্ড অব অনার দেয়া হয়

ইরাকের প্রধানমন্ত্রী মুস্তাফা আল-কাজেমি সাত মন্ত্রীকে সঙ্গে নিয়ে ইরান সফরে এসেছেন। দ্বিপক্ষীয় সম্পর্ক, পারস্পরিক স্বার্থ এবং আঞ্চলিক ও আন্তর্জাতিক নানা ইস্যু নিয়ে তিনি স্বাগতিক দেশের কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করবেন।  

আজ (রোববার) সকালে তিনি উঁচু পর্যায়ের প্রতিনিধিদলটি নিয়ে তেহরান পৌঁছান। ইরাকি প্রধানমন্ত্রীকে স্বাগত জানান ইরানের জ্বালানিমন্ত্রী ও ইরান-ইরাক যৌথ কমিশনের চেয়ারম্যান আলী আকবর মেহরাবিয়ান।

পরে ইরানের প্রেসিডেন্ট সাইয়্যেদ ইবরাহিম রায়িসি আনুষ্ঠানিকভাবে তেহরান আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ইরাকের প্রধামন্ত্রীকে স্বাগত জানান। এ সময় দু দেশের জাতীয় সঙ্গীত বাজানো হয়। এছাড়া, প্রধানমন্ত্রী কাজেমিকে গার্ড অব অনার দেয়া হয়।

এ সফরের মধ্যদিয়ে ইরান ও ইরাকের মধ্যকার রাজনৈতিক, অর্থনৈতিক ও সাংস্কৃতিক অঙ্গনের সম্পর্ক বাড়বে বলে আশা করা হচ্ছে। ইরান ও ইরাকের কর্মকর্তারা আঞ্চলিক ও আন্তর্জাতিক গুরুত্বপূর্ণ বিষয়ে নিয়ে মত বিনিময় করবেন। 

প্রেসিডেন্ট রায়িসি ক্ষমতায় আসার পর এই প্রথম ইরাকের প্রধানমন্ত্রী মুস্তাফা আল-কাজেমি ইরান সফরে এলেন।#

পার্সটুডে/এসআইবি/১২

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।