প্রিয়জন অনুষ্ঠানের রূপ রস গন্ধ আমি দারুণভাবে উপলব্ধি করি...
https://parstoday.ir/bn/news/iran-i97762-প্রিয়জন_অনুষ্ঠানের_রূপ_রস_গন্ধ_আমি_দারুণভাবে_উপলব্ধি_করি...
মহোদয়, প্রথমে সবাইকে সশ্রদ্ধ সালাম। করোনা পরিস্থিতির উন্নতির কারণে স্কুলগুলো এখন কলকাকলীতে মুখরিত। দীর্ঘদিন পর আমাদের ব্যস্ততা অনেকগুণ বেড়ে গেছে, ফলে নিয়মিত যোগাযোগ একটু সমস্যা হচ্ছে।
(last modified 2026-04-22T13:03:13+00:00 )
সেপ্টেম্বর ২৪, ২০২১ ১০:২৯ Asia/Dhaka
  • প্রিয়জন অনুষ্ঠানের রূপ রস গন্ধ আমি দারুণভাবে উপলব্ধি করি...

মহোদয়, প্রথমে সবাইকে সশ্রদ্ধ সালাম। করোনা পরিস্থিতির উন্নতির কারণে স্কুলগুলো এখন কলকাকলীতে মুখরিত। দীর্ঘদিন পর আমাদের ব্যস্ততা অনেকগুণ বেড়ে গেছে, ফলে নিয়মিত যোগাযোগ একটু সমস্যা হচ্ছে।

আজ লিখতে বসলাম প্রিয়জনকে নিয়ে। আমার সবচেয়ে প্রিয় অনুষ্ঠান চিঠিপত্রের আসর প্রিয়জন। প্রিয়জনের কথা না লিখলে প্রিয়জনকে ছোট করা হবে। ত্রয়ী উপস্থাপক/উপস্থাপিকার সুললিত ও ভরাট কণ্ঠ আমাকে সত্যি খুব বিমোহিত করে। প্রিয়জনে সাহিত্যিক শ্রোতাবন্ধুদের চিঠি আমাকে দারুণভাবে আকৃষ্ট করে। এছাড়া চিঠি পড়ার বাচনভঙ্গি কণ্ঠের জাদুকরী ছোঁয়াও মুগ্ধ করার অন্যতম হাতিয়ার।

প্রিয়জনে সবার চিঠি সমানভাবে গুরুত্ব পায়। সাহিত্য রসে ভরপুর চিঠিগুলোর নির্যাস নিতে খুব ভালো লাগে। প্রিয়জনে পায় হরেক রকম চিঠির পসরা, প্রাপ্তি স্বীকার  ইমেইল ও একজন শ্রোতাবন্ধুর সাক্ষাৎকার যা অন্যান্য বেতার থেকে আলাদা বৈশিষ্ট্যের মর্যাদা দেয়। সত্যি এ এক বিচিত্র অনুভূতি। কখন যে বরাদ্দকৃত সময় ফুরিয়ে যায় বুঝতে পারি না।

অনুষ্ঠান শোনাকালীন সময় মনে হয় এই বুঝি আমার চিঠির উত্তর দেবে! সব সময় অজানা আকর্ষণ আর ধোঁয়াশার মধ্যে থাকতে হয়। এক প্রিয়জন চলে গেলে পরের সপ্তাহের জন্য প্রহর গুনি। সময় যেতে চায় না। প্রিয়জনের রূপ রস গন্ধ আমি দারুণভাবে উপলব্ধি করি যা আমার মনে অজানা এক আবেগের সৃষ্টি করে। প্রিয়জনের মাধ্যমে অনেক অচেনা বন্ধুর সাথে সুদৃঢ় সেতুবন্ধন রচনা করতে পেরেছি। এটা শ্রোতা বন্ধুদের মধ্যে হৃদ্যতা সৃষ্টির লক্ষ্যে নেপথ্যে কাজ করে যাচ্ছে প্রতিনিয়ত। প্রিয়জনে নিজের উল্লেখযোগ্য চিঠিগুলো পাচ্ছি ওয়েবসাইটে যেটা আমার ব্যক্তিগত প্রোফাইলে সংরক্ষণ করতে পাচ্ছি শেয়ারের মাধ্যমে এবং বন্ধুদেরও পাঠাতে পাচ্ছি। অনুষ্ঠানের শুভসূচনায় হাদিসের বাণী একটা আলাদা বৈশিষ্ট্য বহন করে যা অন্য কোনো বেতারে পরিলক্ষিত হয় না। প্রিয়জনসহ রেডিও তেহরান-এর শ্রোতা সংখ্যা উত্তরোত্তর বৃদ্ধি পাক এই শুভকামনা।

 

নজরুল ইসলাম

সভাপতি, বন্ধন অ্যান্ড লাকী শ্রোতা সংঘ

মহেশপুর-৭৩৪০, ঝিনাইদহ, বাংলাদেশ।

 

পার্সটুডে/আশরাফুর রহমান/২৪

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।