ইরান সফরে আর্মেনিয়ার পররাষ্ট্রমন্ত্রী; আব্দুল্লাহিয়ানের সঙ্গে বৈঠক
-
আর্মেনিয়ার পররাষ্ট্রমন্ত্রী (বামে) ও ইরানের পররাষ্ট্রমন্ত্রী (ডানে)
আর্মেনিয়ার পররাষ্ট্রমন্ত্রী আরারাত মিরযুইয়ান ইসলামী প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আব্দুল্লাহিয়ানের সঙ্গে বৈঠক করেছেন। আজ (সোমবার) রাজধানী তেহরানে পৌঁছেই বৈঠকে বসেন তিনি।
দুই পররাষ্ট্রমন্ত্রী দ্বিপক্ষীয় সম্পর্ক ও আঞ্চলিক পরিস্থিতি নিয়ে মতবিনিময় করেছেন। দুই দেশই দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদারের আগ্রহ প্রকাশ করেছে।
আর্মেনিয়ার পররাষ্ট্রমন্ত্রীর ইরান সফরের বিষয়ে আজ সকালে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাঈদ খাতিবজাদে এক সংবাদ সম্মেলনে বলেছেন, এই সফরের কর্মসূচি ছিল পূর্বনির্ধারিত। নানা ক্ষেত্রে দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদারের লক্ষ্যে আর্মেনিয়ার পররাষ্ট্রমন্ত্রী তেহরান এসেছেন।
আজারবাইজানের সঙ্গে সম্পর্ক প্রসঙ্গে তিনি বলেন, আজারবাইজান ও আর্মেনিয়া উভয় দেশের সঙ্গে ইরানের সুসম্পর্ক বিরাজ করছে। এক দেশের সঙ্গে সম্পর্ক কোনোভাবেই অন্য দেশের বিরুদ্ধে নয়। উভয় দেশের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখা ইরানের পররাষ্ট্রনীতির অংশ বলে তিনি মন্তব্য করেন।
আর্মেনিয়া ও আজারবাইজান ইরানের প্রতিবেশী দেশ। দুই দেশের সঙ্গেই দেশটির সীমান্ত রয়েছে। #
পার্সটুডে/এসএ/৪
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।