নিষেধাজ্ঞা প্রত্যাহারের আলোচনা বৃহস্পতিবার থেকে শুরু হবে
https://parstoday.ir/bn/news/iran-i98778-নিষেধাজ্ঞা_প্রত্যাহারের_আলোচনা_বৃহস্পতিবার_থেকে_শুরু_হবে
ইসলামি প্রজাতন্ত্র ইরানের ওপর থেকে ইউরোপীয় ইউনিয়নের নিষেধাজ্ঞা প্রত্যাহারের আলোচনা আগামী বৃহস্পতিবার থেকে শুরু হবে। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাঈদ খাতিবজাদে একথা বলেছেন।
(last modified 2026-01-18T14:26:52+00:00 )
অক্টোবর ১৮, ২০২১ ১৭:০৫ Asia/Dhaka
  • সাঈদ খাতিবজাদে
    সাঈদ খাতিবজাদে

ইসলামি প্রজাতন্ত্র ইরানের ওপর থেকে ইউরোপীয় ইউনিয়নের নিষেধাজ্ঞা প্রত্যাহারের আলোচনা আগামী বৃহস্পতিবার থেকে শুরু হবে। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাঈদ খাতিবজাদে একথা বলেছেন।

তিনি জানান, ইরানের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারের আলোচনা করার জন্য উপ-পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ বাকেরি কানি বৃহস্পতিবার বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে যাবেন। ভিয়েন আলোচনা শুরুর বিষয়ে কি কি বাধা ও চ্যালেঞ্জ রয়েছে তা নিয়ে তিনি সেখানে আলোচনা করবেন।

গত সপ্তাহে ইরান এবং ইউরোপীয় ইউনিয়নের মধ্যে সমঝোতার ভিত্তিতে এই আলোচনা শুরু হতে যাচ্ছে। গত সপ্তাহে ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্র নীতি বিষয়ক উপ প্রধান এনরিক মোরা তেহরান সফর করেন এবং সেই সময় ইরান ও ইউরোপীয় ইউনিয়নের মধ্যে সমঝোতা সই হয়।

ইরান সফরের সময় এনরিক মোরার সঙ্গে ইরানি কর্মকর্তাদের যে আলোচনা হয়েছিল তাকে গঠনমূলক ও ভালো আলোচনা বলে গত সোমবার মন্তব্য করেছিলেন সাঈদ খাতিবজাদে। সে সময় তিনি বলেছিলেন, ইরান ও ইউরোপীয় ইউনিয়নের এই কর্মকর্তার মধ্যকার বৈঠক ভিয়েনায় অচল হয়ে পড়া পরমাণু আলোচনা শুরুর ক্ষেত্রে একটি ইতিবাচক পদক্ষেপ হতে পারে।

সায়েদ খাতিবজাদে বলেছিলেন, আলোচনা শুরুর ক্ষেত্রে তেহরান কোনো পূর্ব শর্ত দেয় নি তবে শুধু আলোচনার জন্য আলোচনা করতে চায় না ইরান।#

পার্সটুডে/এসআইবি/১৮