ইরানের নতুন পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করবেন আইএইএ প্রধান
https://parstoday.ir/bn/news/iran-i99078-ইরানের_নতুন_পররাষ্ট্রমন্ত্রীর_সঙ্গে_সাক্ষাৎ_করবেন_আইএইএ_প্রধান
আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা বা আইএইএ প্রধান রাফায়েল গ্রোসি বলেছেন, তিনি আশা করছেন খুব শিগগিরই ইসলামি প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আব্দুল্লাহিয়ানের সঙ্গে সাক্ষাৎ করতে সক্ষম হবেন।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
অক্টোবর ২৪, ২০২১ ১৩:৪০ Asia/Dhaka
  • আইএইএ প্রধান রাফায়েল গ্রোসি
    আইএইএ প্রধান রাফায়েল গ্রোসি

আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা বা আইএইএ প্রধান রাফায়েল গ্রোসি বলেছেন, তিনি আশা করছেন খুব শিগগিরই ইসলামি প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আব্দুল্লাহিয়ানের সঙ্গে সাক্ষাৎ করতে সক্ষম হবেন।

তিনি বলেন, ইরানি নতুন পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে তার কখনো সাক্ষাৎ হয় নি কিন্তু এখন এই সাক্ষাত হওয়াটা বিশেষ জরুরি।

আমেরিকান এনবিসি টেলিভিশন চ্যানেলকে দেয়া এক সাক্ষাৎকারে এই মন্তব্য করেছেন আইএইএ প্রধান। টেলিভিশনের ওয়েবসাইটে শুক্রবার তার এ সাক্ষাৎকার প্রকাশ করা হয়েছে।

ইরানের পরমাণু সমঝোতা ইস্যুর প্রতি ইঙ্গিত করে রাফায়েল গ্রোসি বলেন, "যখন কোনো সমস্যা তৈরি হয়, যখন কোনো ভুল বুঝাবুঝির সৃষ্টি হয়, যখন কোনো বিষয়ে দ্বিমত দেখা দেয়- তখন আমরা তা নিয়ে আলোচনা করতে পারি। এই কৌশল আমি আগেও প্রয়োগ করেছি, আশা করছি ভবিষ্যতে এটি স্বাভাবিক ভাবে ব্যবহার করতে পারব।"

ইরান সবসময় আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা বা আইএইএ'র সঙ্গে বৈঠককে স্বাগত জানায় তবে ইরানের নিজস্ব ইস্যুতে তৃতীয় কোনো দেশের প্রভাবে প্রভাবিত হয়ে আইএইএ যখন কোনো বক্তব্য দেয় তখন ইরান তা গ্রহণ করে না।

আইএইএ'র সঙ্গে ইরান সবসময় সহযোগিতা করে আসছে এবং যেকোন অসহযোগিতার কথা ইরান নাকচ করেছে।#

পার্সটুডে/এসআইবি/২৪

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন