সিদ্ধান্তহীনতা ভুগছে ইউরোপ ও আমেরিকা: ইরানের প্রেসিডেন্ট
https://parstoday.ir/bn/news/iran-i99096-সিদ্ধান্তহীনতা_ভুগছে_ইউরোপ_ও_আমেরিকা_ইরানের_প্রেসিডেন্ট
ইরানের প্রেসিডেন্ট সাইয়্যেদ ইব্রাহিম রায়িসি বলেছেন, তার দেশের সঙ্গে পরমাণু আলোচনায় আমেরিকা ও ইউরোপ সিদ্ধান্তহীনতায় ভুগছে। তিনি রোববার বিশ্বনবী (সা.)-এর মহিমান্বিত জন্মদিবস উপলক্ষে সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ীর সঙ্গে সাক্ষাৎ অনুষ্ঠানে দেয়া এক বক্তৃতায় এ মন্তব্য করেন।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
অক্টোবর ২৫, ২০২১ ০৩:৫৬ Asia/Dhaka
  • সংক্ষিপ্ত বক্তব্য রাখছেন প্রেসিডেন্ট রায়িসি
    সংক্ষিপ্ত বক্তব্য রাখছেন প্রেসিডেন্ট রায়িসি

ইরানের প্রেসিডেন্ট সাইয়্যেদ ইব্রাহিম রায়িসি বলেছেন, তার দেশের সঙ্গে পরমাণু আলোচনায় আমেরিকা ও ইউরোপ সিদ্ধান্তহীনতায় ভুগছে। তিনি রোববার বিশ্বনবী (সা.)-এর মহিমান্বিত জন্মদিবস উপলক্ষে সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ীর সঙ্গে সাক্ষাৎ অনুষ্ঠানে দেয়া এক বক্তৃতায় এ মন্তব্য করেন।

রোববার মানবতার মুক্তির দূত মহানবী হযরত মুহাম্মাদ (সা.) ও হযরত ইমাম জাফর সাদিক (আ.)-এর পবিত্র জন্মদিবস উপলক্ষে প্রেসিডেন্ট রায়িসির নেতৃত্বে একটি পদস্থ সরকারি প্রতিনিধিদল এবং তেহরানে অনুষ্ঠিত ইসলামি ঐক্য সম্মেলনে অংশগ্রহণকারী বিদেশি প্রতিনিধিরা সর্বোচ্চ নেতার সঙ্গে সাক্ষাৎ করতে যান।

এ সময় সর্বোচ্চ নেতার ভাষণের আগে এক বক্তৃতায় সাইয়্যেদ ইব্রাহিম রায়িসি বিশ্বনবী (সা.)কে আল্লাহ তায়ালার পক্ষ থেকে বিশ্ব মানবতার জন্য শ্রেষ্ঠ উপহার বলে বর্ণনা করেন। তিনি বলেন, মহানবী (সা.)কে অনুসরণ ও মহান আল্লাহর ওপর নির্ভর করে ইমাম খোমেনী (রহ.) ইরানি জনগণকে সঙ্গে নিয়ে এক বিশাল বিপ্লব করেছিলেন।

সর্বোচ্চ নেতার সঙ্গে রোববারের বৈঠক

ইরানের প্রেসিডেন্ট বলেন, বর্তমানে দেশের অধিকাংশ জনগোষ্ঠীকে করোনাভাইরাসের টিকার আওতায় এনে জনগণের স্বাস্থ্যরক্ষার ক্ষেত্রে বড় ধরনের সাফল্য অর্জন করেছে তার সরকার।

তিনি গোটা বিশ্বের সঙ্গে বিশেষ করে প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সংলাপ ও আলাপ-আলোচনাকে তার সরকারের পররাষ্ট্রনীতির গুরুত্বপূর্ণ অনুষঙ্গ বলে বর্ণনা করেন। প্রেসিডেন্ট রায়িসি বলেন, তার সরকার ইরানের ভাগ্যকে বিশেষ কোনো আলোচনার ওপর নির্ভরশীল করবে না। তিনি বলেন, আমরা যেসব বিষয়ে প্রতিশ্রুতি দিয়েছি তা পালনে দৃঢ়প্রতিজ্ঞ রয়েছি তবে ইউরোপ ও আমেরিকা এক্ষেত্রে সিদ্ধান্ত নিতে পারছে না।#

পার্সটুডে/এমএমআই/২৫

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।