‘কয়েক মাস ধরে তেহরান বাস্তব পদক্ষেপের অপেক্ষায় আছে’
https://parstoday.ir/bn/news/iran-i99432-কয়েক_মাস_ধরে_তেহরান_বাস্তব_পদক্ষেপের_অপেক্ষায়_আছে’
ইসলাামি প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাঈদ খাতিবজাদে বলেছেন, তেহরানের ওপর থেকে মার্কিন নিষেধাজ্ঞা প্রত্যাহার ও পরমাণু সমঝোতায় ফেরার বিষয়ে আমেরিকা বাস্তবমুখী পদক্ষেপ নেবে বলে ইরান অপেক্ষা করছে। তিনি বলেন, ইরান এরইমধ্যে আমেরিকার কাছ থেকে বহু ফাঁকা বুলি শুনেছে, এখন বাস্তব পদক্ষেপ চায়।
(last modified 2026-01-18T14:26:52+00:00 )
নভেম্বর ০১, ২০২১ ১৮:৫১ Asia/Dhaka
  • ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাঈদ খাতিবজাদে
    ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাঈদ খাতিবজাদে

ইসলাামি প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাঈদ খাতিবজাদে বলেছেন, তেহরানের ওপর থেকে মার্কিন নিষেধাজ্ঞা প্রত্যাহার ও পরমাণু সমঝোতায় ফেরার বিষয়ে আমেরিকা বাস্তবমুখী পদক্ষেপ নেবে বলে ইরান অপেক্ষা করছে। তিনি বলেন, ইরান এরইমধ্যে আমেরিকার কাছ থেকে বহু ফাঁকা বুলি শুনেছে, এখন বাস্তব পদক্ষেপ চায়।

আজ (সোমবার) সাপ্তাহিক সংবাদ ব্রিফিংয়ে সাঈদ খাতিবজাদে এসব কথা বলেন। তিনি বলেন, বাস্তক্ষেত্রে কোনো পরিবর্তন না আসা পর্যন্ত ওয়াশিংটনের সঙ্গে তেহরান কোনো সংলাপে বসবে না -এটাই স্বাভাবিক।  

ইরানি মুখপাত্র জোর দিয়ে বলেন বলেন, পরমাণু সমঝোতায় আমেরিকার ফেরার বিষয়ে সুনির্দিষ্ট, প্রতিশ্রুতিবদ্ধ ও বাস্তব পদক্ষেপ নেয়ার উদ্দেশ্য নিয়েই ভিয়েনায় আলোচনা হতে হবে।

পরমাণু সমঝোতায় ফেরার বিষয়ে আমেরিকা প্রস্তুত বলে ওয়াশিংটন যে দাবি করছে তা নাকচ করে সাঈদ খাতিবজাদে বলেন, আমেরিকার পরিকল্পনা ও কাজকর্ম এমন দাবি প্রমাণ করতে এ পর্যন্ত ব্যর্থই হয়েছে। তিনি আরো বলেন, এই সমঝোতা বানচাল করতে এমন কোনো প্রচেষ্টা নেই যা আমেরিকা চালায় নি।#

পার্সটুডে/এসআইবি/১

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।