-
'জ্ঞান-বিজ্ঞানে ইরানিদের অবদান' অনুষ্ঠান সম্পর্কে মতামত
জানুয়ারি ০৮, ২০২৩ ১৫:০৮প্রিয় মহোদয়, আসসালামু আলাইকুম। আমার প্রীতি ও শুভেচ্ছা জানবেন। রেডিও তেহরানের বাংলা বিভাগ থেকে আজকের (০৭/০১/২০২৩, শনিবার) প্রচারিত অনুষ্ঠানগুলো হল বিশ্বসংবাদ, দৃষ্টিপাত, জ্ঞান-বিজ্ঞানে ইরানিদের অবদান, কথাবার্তা ও ইরান-ইরাক যুদ্ধের ইতিহাস। প্রতিটি অনুষ্ঠানই আমাদের খুব খুব ভালো লেগেছে। তবে জ্ঞান-বিজ্ঞানে ইরানিদের অবদান অনুষ্ঠানটি আমাদের অত্যাধিক ভালো লেগেছে। এমন সুন্দর ও উপভোগ্য একটি অনুষ্ঠান শ্রোতাদের উপহার দেয়ায় রেডিও তেহরানের বাংলা বিভাগকে অনেক অনেক ধন্যবাদ জানাই।
-
চলছে বিশ্ব ইজতেমার শেষ মূহুর্তের প্রস্তুতি; ওযু গোসলের সুযোগ বাড়িয়েছে প্রশাসন
জানুয়ারি ০৮, ২০২৩ ১৪:০৫করোনার জীর্ণতা কাটিয়ে, টঙ্গীর তুরাগ নদীর তীরে এ বছরও দুইপর্বের বিশ্ব ইজতেমার প্রথমপর্ব শুরু হতে যাচ্ছে আগামী ১৩ জানুয়ারি। ইজতেমায় আগত মুসুল্লিদের জন্য ইজতেমা ময়দান প্রস্তুত, প্যান্ডেল নির্মাণসহ যাবতীয় প্রস্তুতি চলছে।
-
কোনো দেশ কিংবা ধর্মের অনুসারীদের অপমান করার অধিকার ফ্রান্সের নেই: কানয়ানি
জানুয়ারি ০৮, ২০২৩ ১৩:৩১ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেছেন: বাকস্বাধীনতার অজুহাতে কোনো দেশ বা ধর্মের অনুসারীদের অপমান করার অধিকার ফ্রান্সের নেই।
-
গণতন্ত্র বাঁচাতে শেখ হাসিনার বিকল্প নেই- কাদের
জানুয়ারি ০৮, ২০২৩ ১৩:১৩বাংলাদেশে মুক্তিযুদ্ধের চেতনা, গণতন্ত্র ও দেশের বিজয়কে সুসংহত এবং উন্নয়নের ধারা অব্যাহত রাখতে, শেখ হাসিনার কোন বিকল্প নেই বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
-
মাদ্রাসার অমুসলিম শিশুদের চিহ্নিত করে তাদের সাধারণ শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি করার নির্দেশ
জানুয়ারি ০৮, ২০২৩ ১২:০০জাতীয় শিশু অধিকার সুরক্ষা কমিশন (এনসিপিসিআর) মাদ্রাসা থেকে অমুসলিম ছাত্রদের চিহ্নিত করে সাধারণ শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তির ব্যবস্থা করতে বলেছে।
-
প্রজ্ঞা ঠাকুরের বিরুদ্ধে সাবেক আমলাদের চিঠি: স্পিকারের কাছে ব্যবস্থা নেওয়ার দাবি
জানুয়ারি ০৮, ২০২৩ ১১:৪৯ভারতের ১০৩ জন সাবেক আমলাদের একটি গোষ্ঠী লোকসভার স্পিকার এবং এথিক্স কমিটির কাছে চিঠি লিখে মধ্যপ্রদেশের বিজেপি এমপি প্রজ্ঞা সিং ঠাকুরের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের আবেদন জানিয়েছেন।
-
এপিএ'র বৈঠকে যোগ দিতে ইরানি স্পিকারের তুরস্ক সফর
জানুয়ারি ০৮, ২০২৩ ১১:৩৮ইরানের পার্লামেন্ট মজলিসে শুরার স্পিকার আজ তুরস্ক সফরে গেছেন। এশিয়ান পার্লামেন্টারি অ্যাসেম্বলি বা এপিএ'র ১৩তম বৈঠকের মূল পর্বে যোগ দিতে তিনি দু'দিনের সফরে তুরস্ক যান।
-
যৌন দাসত্ব চালু রেখেও নারী অধিকারের ঝাণ্ডাবাহী বলে দাবি করছে পাশ্চাত্য: ইরানের সর্বোচ্চ নেতা
জানুয়ারি ০৮, ২০২৩ ১০:১৯ইসলামি প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ী বলেছেন, ইসলাম ধর্মে নারী ও পুরুষের অধিকার ও দায়িত্ব ভিন্ন, তবে তা ভারসাম্যপূর্ণ। তিনি আরও বলেন, নারী ও পুরুষের মধ্যে এই ভিন্নতা জন্মগত; এটা গৃহ ও সমাজে ব্যক্তির দায়িত্ব পালনের ক্ষেত্রে প্রভাব রাখে এবং স্বাভাবিকভাবেই নারী ও পুরুষের উচিৎ নয় এই অস্তিত্বগত বৈশিষ্ট্যের বিপরীত আচরণ করা।
-
২৫ আফগানকে হত্যার স্বীকারোক্তি প্রিন্স হ্যারির; বিচার হবে কি?
জানুয়ারি ০৮, ২০২৩ ১০:০২ব্রিটেনের রাজা তৃতীয় চার্লসের ছোট ছেলে হ্যারি আফগানিস্তানে ২৫ জনকে হত্যার কথা স্বীকার করেছেন। প্রিন্স হ্যারি বেশ কিছু দিন ধরেই রাজপরিবার ছেড়ে অন্যত্র বসবাস করছেন। তার আত্মজীবনী 'স্পেয়ার' আগামী সপ্তাহে আনুষ্ঠানিকভাবে প্রকাশিত হবে। সেই বইয়েই তিনি আফগানিস্তানে মানুষ খুনের কথা স্বীকার করেছেন।
-
আগানিস্তানে শিশু হত্যার ব্যাপারে মার্কিন জনমতকে বিভ্রান্ত করে পেন্টাগন
জানুয়ারি ০৮, ২০২৩ ০৬:৫৪২০২১ সালের আগস্ট মাসে আফগানিস্তানের রাজধানী কাবুলের একটি গাড়িতে মার্কিন ড্রোন হামলায় অন্তত ১২ জন বেসামরিক নাগরিকের নিহত হওয়ার ঘটনাকে কীভাবে ধামাচাপা দেয়া হয়েছিল তা একটি মার্কিন দৈনিকের অনুসন্ধানী প্রতিবেদনে উঠে এসেছে।