জেনারেল কায়ানি ইসরায়েলকে সতর্ক করে বলেছেন: গাজাতেও ঝড়; সাবধান!
জুন ২০, ২০২৬ ১২:৩৭ Asia/Dhaka
-
আইআরজিসির কুদস ফোর্সের কমান্ডার জেনারেল ইসমাইল কায়ানি
পার্সটুডে- আইআরজিসির কুদস ফোর্সের কমান্ডার সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেছেন: গাজাতেও ঝড় বইছে।
মেহর নিউজ এজেন্সির বরাত দিয়ে পার্সটুডে জানিয়েছে, আইআরজিসির কুদস ফোর্সের কমান্ডার জেনারেল ইসমাইল কায়ানি সামাজিক যোগাযোগ মাধ্যমে ইসরায়েলের উদ্দেশে এক বার্তায় লিখেছেন, যখন আমরা বলেছিলাম হিজবুল্লাহ নজর রাখছে, তখন আপনারা তাতে কর্ণপাত করেননি এবং ধরা পড়েছেন; ১০০ জন হতাহতের জন্য কে জবাবদিহি করবে?
তিনি এই পোস্টে আরও লিখেছেন: গাজাতেও ঝড় বইছে। আপনারা যদি আপনাদের রাজনীতিবিদদের ইচ্ছানুযায়ী কাজ করেন, তবে ঝড়ের কবলে পড়বেন। সাবধান!#
পার্সটুডে/এমআরএইচ/২০
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।
ট্যাগ