'রেডিও তেহরানের একটি শ্রেষ্ঠ অনুষ্ঠানের নাম রংধনু আসর'
https://parstoday.ir/bn/news/letter-i110278-'রেডিও_তেহরানের_একটি_শ্রেষ্ঠ_অনুষ্ঠানের_নাম_রংধনু_আসর'
সুপ্রিয় মহোদয়, আসসালামু আলাইকুম। রেডিও তেহরানের একটি শ্রেষ্ঠ অনুষ্ঠানের নাম রংধনু আসর। ইরানী প্রখ্যাত কবি জালাল উদ্দিন মুহাম্মদ রুমির মসনবীর গল্প গ্রন্থ থেকে বৃদ্ধ ও ডাক্তারের বার্ধক্য বিষয়ক গল্পটিকে আমার কাছে মনে হয় হয়েছে রংধনু আসরের সর্বশ্রেষ্ঠ গল্প।
(last modified 2026-04-10T03:25:29+00:00 )
জুলাই ০৭, ২০২২ ১৭:০৬ Asia/Dhaka
  • 'রেডিও তেহরানের একটি শ্রেষ্ঠ অনুষ্ঠানের নাম রংধনু আসর'

সুপ্রিয় মহোদয়, আসসালামু আলাইকুম। রেডিও তেহরানের একটি শ্রেষ্ঠ অনুষ্ঠানের নাম রংধনু আসর। ইরানী প্রখ্যাত কবি জালাল উদ্দিন মুহাম্মদ রুমির মসনবীর গল্প গ্রন্থ থেকে বৃদ্ধ ও ডাক্তারের বার্ধক্য বিষয়ক গল্পটিকে আমার কাছে মনে হয় হয়েছে রংধনু আসরের সর্বশ্রেষ্ঠ গল্প।

মাওলানা জালাল উদ্দিন রুমির বার্ধক্য বিষয়ক চমৎকার গল্পটি রংধনুকে অলংকৃত করেছে বিশেষভাবে। আশরাফুর রহমানের তৈরিকৃত ওই রংধনু আসরে চমৎকারভাবে যে বিষয়টি ফুটে ওঠেছে তা হলো বয়স বাড়া নয়, বরং যা কিছু হীনমন্যতা যা কিছু জীর্ণতা তাই বার্ধক্য; যাদের মানসিকতায় বার্ধক্য জমে আছে এবং বার্ধক্যের উপসর্গ যাদের অভ্যাসে পরিণত হয়েছে তাদের অবস্থাও সেদিন প্রচারিত গল্পের বৃদ্ধের বুড়িয়ে যাওয়ার মতই সঙ্কটময়।

ইরানের আরেক কবি ফেরদৌসীর  মহাকাব্য শাহনামায় বলেছেন, বয়সের ভারে বুড়িয়ে গেলেও যে বৃদ্ধের ভেতরে আল্লাহ প্রেম, আল্লাহভীতি কাজ করে সর্বদা সে বৃদ্ধ নয়। বাইরে তার বৃদ্ধ রূপ থাকলেও ভেতরে সে চিরযৌবনা। তাই আমরা কখনোই হীন চিন্তা না করে বরং উন্নত মানসিকতার বীজ বপন করে মনকে আল্লাহর প্রেমে মশগুল রাখব এবং আমরা থাকব চিরযৌবনা।

আশরাফুর রহমানকে বিশেষ ধন্যবাদ চমৎকার ও শিক্ষণীয় মুল্যবান গল্পে রংধনু আসর তৈরি করার জন্য। তো আজ আর নয়। 

 

বিনীত, 

হারুন অর রশীদ 

সভাপতি, জাগো রেডিও লিসেনার্স ক্লাব

গ্রাম: পূর্ব নলছিয়া, পো: বিনোদটঙ্গী 

থানা: মাদারগঞ্জ, জেলা: জামালপুর-২০১০

 

পার্সটুডে/আশরাফুর রহমান/৭