শ্রোতাদের মতামত
'রেডিও তেহরান একটি বৈচিত্র্যময় বেতার'
সুপ্রিয় সুধী, আসসালামু আলাইকুম। রেডিও তেহরান ও ইরানের একজন শুভাকাঙ্ক্ষী হিসেবে পার্সটুডের নিয়মিত আয়োজনের সাথেই আছি। ইরান পশ্চিমা বিশ্বের রক্তচক্ষু উপেক্ষা করে দেশের নিজস্ব ও ইসলামি সংস্কৃতি সমুন্নত রাখতে যে পদক্ষেপ গ্রহণ করেছে তা মুসলিম বিশ্বে ইরানের ভাবমূর্তি অক্ষুণ্ণ রেখেছে। ইরান সেক্ষেত্রে ইসলামি বিশ্বে অনুকরণীয় ও অনুসরণীয় হয়ে উঠছে দিন দিন।
রেডিও তেহরানের গত ২৭ তারিখের প্রচারিত অনুষ্ঠানমালার সবগুলো পর্ব ছিল বেশ ভালোলাগার। তবে সবচেয়ে আকর্ষণীয় ও ভালোলাগার পর্ব ছিল নতুন চালু হওয়া 'নারী: মানব ফুল'। এই পর্বটি যুক্ত হওয়ায় বৈচিত্র্য এসেছে অনুষ্ঠানসূচিতে।
দ্বিতীয় পর্বটিতে প্রচারিত বিস্তারিত আলোচনা ছিল অত্যন্ত জ্ঞানগর্ভ।
প্রাচীন গ্রিসে নারীদের শোচনীয় অবস্থার আলোচনা এতোটাই ভালো ছিল যে, ওয়েবসাইট থেকে পরবর্তীতে আরও কয়েকবার শুনেছি।
ফুটবল বিশ্বকাপ-২০২২ উপলক্ষে আয়োজিত বিশেষ অনুষ্ঠান ওয়েবসাইটে প্রকাশ হচ্ছে যা বিশ্বকাপের বাড়তি উন্মাদনা তৈরি করেছে।
রেডিও তেহরান থেকে ইসলামের/মুসলমানদের জ্ঞান-বিজ্ঞান ও প্রযুক্তিতে যারা সফল হয়েছেন তাদের সৃষ্টি, আবিষ্কার ও সফলতা গল্প বিষয়ক একটি পর্ব চালুর অনুরোধ করছি। এতে করে ইসলামি ভাবাদর্শ ও ইসলামি সভ্যতার সাথে মুসলমানদের অবদান জানতে পারব এবং নতুন প্রজন্ম সেই আদর্শে উজ্জীবিত ও আদর্শিত হবে বলে আশা রাখি।
চলমান বিশ্বকাপ ফুটবল উপলক্ষে, 'আই আর আই বি ফ্যান ক্লাব কিশোরগঞ্জ' একট বিশেষ কুইজের আয়োজন করেছে। এটি একটি প্রশংসনীয় উদ্যোগ। সেজন্য ধন্যবাদ জানাতে চাই আমার শ্রদ্ধেয় শিক্ষক আমি যে কলেজ থেকে পড়াশোনা করেছি গুরুদয়াল সরকারি কলেজের সম্মানিত সহকারী অধ্যাপক জনাব শাহাদাত হোসেন স্যারকে।
তিনি কেবল এই ধরনের ভিন্নধর্মী অনুষ্ঠানেরই আয়োজন করেন না, তিনি রেডিও তেহরান এর শ্রোতা সংখ্যা বৃদ্ধি, প্রচার ও প্রসারেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন।
আমার রেডিও তেহরান শোনার আগ্রহ ও লেখার পেছনেও রয়েছে স্যারের কৃতিত্ব।
পরিশেষে, রেডিও তেহরান এর সকল কলাকুশলী, উপস্থাপক আশরাফুর রহমান ভাই, গাজী আবদুর রশিদ, বিশ্লেষক সিরাজুল ইসলাম ও উপস্থাপক আকতার জাহানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করছি।
শুভেচ্ছান্তে,
মো. আতিকুল ইসলাম
যুগ্ম সাধারণ সম্পাদক, আই আর আই বি ফ্যান ক্লাব কিশোরগঞ্জ
ও সভাপতি, নরসুন্দা বেতার শ্রোতা পরিবার
গ্রামঃ ভূবিরচর, ডাকঘরঃ জাতীয় চিনিকল (২৩০০)
উপজেলাঃ কিশোরগঞ্জ সদর, জেলাঃ কিশোরগঞ্জ।
পার্সটুডে/আশরাফুর রহমান/৯
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।