‘রেডিও তেহরান বাঙালি শ্রোতাদের নির্ভরযোগ্য সংবাদের এক নিশ্চিত উৎস’
রেডিও তেহরানের ৩৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে 'আইআরআইবি ফ্যান ক্লাব বাংলাদেশ' আয়োজিত প্রবন্ধ প্রতিযোগিতায় বিজয়ীদের পাশাপাশি মানসম্মত লেখাগুলো ধারাবাহিকভাবে পার্সটুডে ডটকমে প্রকাশিত হচ্ছে। আজ প্রকাশিত হলো ভারতের পশ্চিমবঙ্গের শ্রোতা শিবেন্দু পালের লেখা।
১৯৮২ সালের ১৭ এপ্রিল ইসলামী প্রজাতন্ত্র ইরানের বিশ্ব কার্যক্রমের বাংলা অনুষ্ঠান রেডিও তেহরান যাত্রা শুরু করে। ২০২১ সালের ১৭ই এপ্রিল রেডিও তেহরান, আইআরআইবি বাংলা বিভাগ ৩৯ বছর পূর্ণ করে ৪০-এ পা দিল। এ এক অনন্য নজীর। বিশ্বের মুষ্টিমেয় কয়েকটি বেতার এই নজীর সৃষ্টি করতে পেরেছে।
সুদীর্ঘ ৩৯ বছর ধরে রেডিও তেহরান বাংলা বিভাগ ভারত-বাংলাদেশসহ বিশ্বের বাংলাভাষী মানুষের অন্যতম বেতার-গণমাধ্যম হয়ে উঠেছে। অত্যন্ত সাফল্যের সঙ্গে শ্রোতাদের মনোরঞ্জনের সাথে সাথে ইরানের মানুষ ও সংস্কৃতি সম্বন্ধে জানা ও বোঝার সুযোগ করে দিচ্ছে আমাদের সকলের প্রিয় রেডিও তেহরান। বাংলাভাষী মানুষকে অত্যন্ত সহজভাবে ইসলামী সংস্কৃতি ও কুরআন জানার পাশাপাশি বাংলা ভাষা, সাহিত্য ও সংস্কৃতির চর্চা করে চলেছে, সেই সঙ্গে ভারত-বাংলাদেশ ও ইরানের পারস্পরিক বন্ধুত্ব ও অংশীদারিত্বকে আরো জোরদার করছে।
প্রতিদিনের এক ঘণ্টার অধিবেশনে থাকে বস্তুনিষ্ঠ বিশ্ব সংবাদ, দৃষ্টিপাত, কথাবার্তা, ভারত ও বাংলাদেশের সংবাদদাতাদের রিপোর্ট, সংবাদ ও বিশ্লেষণ, আন্তর্জাতিক প্রসঙ্গ, বিশিষ্ট ব্যক্তিদের সাক্ষাৎকারভিত্তিক অনুষ্ঠান আলাপন, স্বাস্থ্যকথা, ছোটদের আসর রংধনু, পাশ্চাত্যে জীবন ব্যবস্থা, কুরআনের আলো, শ্রোতাদের চিঠিপত্রের জবাব ও শ্রোতাদের সঙ্গে কথোপকথনমূলক অনুষ্ঠান প্রিয়জন ।
বিশ্বব্যাপী রেডিও তেহরান-এর সংবাদদাতাদের পাঠানো বস্তুনিষ্ঠ সর্বসাম্প্রতিক সংবাদ ও প্রতিবেদন ভারত ও বাংলাদেশে বাঙালি শ্রোতাদের জন্য নির্ভরযোগ্য সংবাদের এক নিশ্চিত উৎস। আর সেই সঙ্গে রয়েছে বিভিন্ন বিষয়ে অজস্র তথ্য সরবরাহ। মাল্টিমিডিয়ার এই যুগে রেডিও তেহরান, ইন্টারনেট এবং সামাজিক যোগাযোগের সব গণমাধ্যমেই পালন করছে অগ্রণী ভূমিকা। দীর্ঘদিনের অভিজ্ঞ বেতার সাংবাদিক ও সম্প্রচারকদের মেধায় রেডিও তেহরান বাংলা হয়ে উঠেছে সকলের প্রিয় বেতার গণমাধ্যম।
এই সুদীর্ঘ সফল পথ চলায় আমি রেডিও তেহরান-এর সকল কলাকুশলীকে জানাই আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ। তাঁদের অবিচল নিষ্ঠা ও অক্লান্ত পরিশ্রম আর ভালোবাসায় রেডিও তেহরান হয়ে উঠেছে সকলের প্রিয় ও বিশ্ব সেরা বেতার কেন্দ্র। তাই আজকের এই শুভ অবকাশে আমি রেডিও তেহরান বাংলা বিভাগের কার্যক্রম ও অনুষ্ঠানমালার নিয়ত নতুন নতুন উৎসর্গ ও শ্রীবৃদ্ধি কামনা করি, সেইসঙ্গে আমার প্রাণের বেতারকেন্দ্র রেডিও তেহরান-এর ক্রমবর্ধমান শ্রোতা আনুকুল্যে সিক্ত হক ও ছুঁয়ে যাক সাফল্যের নতুন নতুন শিখর।
আইআরআইবি ফ্যান ক্লাব বাংলাদেশ রেডিও তেহরান বাংলা বিভাগের ৩৯ বছর পূর্তি উপলক্ষে যে প্রবন্ধ প্রতিযোগিতার আয়োজন করেছে তার সাফল্য কামনা করি। আমি আশাকরি তাঁদের কার্যক্রম আগামী দিনে আরও সুদূরপ্রসারী হবে। সকলকে জানাই শুভেচ্ছা।
শুভেছান্তে
শিবেন্দু পাল
সভাপতি, মিতালী লিসনার্স ক্লাব
খাগড়া, বহরমপুর, মুর্শিদাবাদ, পশ্চিমবঙ্গ, ভারত।
পার্সটুডে/আশরাফুর রহমান/১১
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।