-
‘ভিয়েনা সংলাপের কারিগরি দিক চূড়ান্ত রাজনৈতিক বিষয়গুলো বাকি’
এপ্রিল ২১, ২০২২ ০৬:০১ইরানের আণবিক শক্তি সংস্থার প্রধান মোহাম্মাদ ইসলামি বলেছেন, ভিয়েনায় পাঁচ জাতিগোষ্ঠীর সঙ্গে ইরানের চলমান সংলাপের কারিগরি দিকগুলোর সমাধান হয়ে গেছে। এখন শুধু রাজনৈতিক বিষয়গুলো বাকি রয়েছে যা পররাষ্ট্র মন্ত্রণালয়কে নিষ্পত্তি করতে হবে।
-
চেরনোবিল ছেড়ে চলে গেছে রুশ সেনারা: ইউক্রেনের দাবি
এপ্রিল ০১, ২০২২ ০২:৩৭রাশিয়ার সৈন্যরা ইউক্রেনের চেরনোবিলে অবস্থিত পরমাণু শক্তি স্থাপনা ছেড়ে চলে গেছে বলে কিয়েভ জানিয়েছে। ইউক্রেনের রাষ্ট্রীয় পরমাণু সংস্থা ‘এনারগোয়াটম’ দাবি করেছে, চেরনোবিলে এখন আর কোনো ‘বহিরাগত’কে দেখা যাচ্ছে না।
-
ভিয়েনা বৈঠক চুক্তির দ্বারপ্রান্তে রয়েছে: আইএইএ প্রধান গ্রোসি
মার্চ ১৬, ২০২২ ০৮:২৬জাতিসংঘের পরমাণু তদারকি বিষয়ক সংস্থা- আইএইএ’র মহাপরিচালক রাফায়েল গ্রোসি বলেছেন, অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় ইরানের পরমাণু সমঝোতা পুনরুজ্জীবনের আলোচনায় অংশগ্রহণকারী দেশগুলো একটি চুক্তির কাছাকাছি উপনীত হয়েছে। তিনি ফ্রান্স২৪ নিউজ চ্যানেলকে দেয়া এক সাক্ষাৎকারে একথা বলেন।
-
রাফায়েল গ্রোসির তেহরান সফরে যে সমঝোতায় পৌঁছাল দু’পক্ষ
মার্চ ০৬, ২০২২ ০৪:২৬জাতিসংঘের পরমাণু তদারকি বিষয়ক সংস্থা- আইএইএ এবং ইরানের আণবিক শক্তি সংস্থা নিজেদের মধ্যে আলোচনা ও সহযোগিতায় আরো গতি আনতে সম্মত হয়েছে। গতকাল (শনিবার) আইএইএ’র মহাসচিব রাফায়েল গ্রোসির একদিনের তেহরান সফরে দু’পক্ষের মধ্যে এ সমঝোতা হয়। ২০২১ সালের দ্বিতীয়ার্ধে প্রেসিডেন্ট সাইয়্যেদ ইব্রাহিম রায়িসির নেতৃত্বাধীন সরকার ক্ষমতা গ্রহণ করার পর এই নিয়ে তৃতীয়বার ইরান সফর করলেন গ্রোসি।
-
'চ্যালেঞ্জ সত্ত্বেও ভিয়েনা আলোচনা সঠিক পথে রয়েছে'
ফেব্রুয়ারি ০৬, ২০২২ ১১:০৭আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা বা আইএইএ’র প্রধান রাফায়েল গ্রোসি বলেছেন, নানামুখী চ্যালেঞ্জ সত্ত্বেও অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় অনুষ্ঠানরত ইসলামী প্রজাতন্ত্র ইরান এবং পাঁচ জাতিগোষ্ঠীর মধ্যকার আলোচনা সঠিক পথে রয়েছে। সৌদি মালিকানাধীন আল-আরাবিয়া নিউজ চ্যানেলকে গতকাল (শনিবার) দেয়া এক সাক্ষাৎকারে তিনি এই মন্তব্য করেন।
-
পরমাণু স্থাপনার হার্ড ডিস্ক হারিয়ে যাওয়ার অভিযোগ; যা বলল ইরান
ডিসেম্বর ১৮, ২০২১ ০৪:৫২ইরানের একটি পরমাণু স্থাপনায় আইএইএ’র স্থাপিত একটি ক্যামেরার হার্ড ডিস্ক হারিয়ে গেছে বলে যে অভিযোগ এই আন্তর্জাতিক সংস্থা করেছে তার জবাব দিয়েছে ইরান। আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা বা আইএইএ’র মহাসচিব রাফায়েল গ্রোসি শুক্রবার অভিযোগ করেছিলেন, ইরানের ‘কারাজ’ পরমাণু স্থাপনার একটি ক্লোজ সার্কিট ক্যামেরায় ধারণকৃত ছবি পাওয়া যাচ্ছে না।
-
তেহরান এবং আইএইএ'র মধ্যকার মতপার্থক্য কমে এসেছে
ডিসেম্বর ১৫, ২০২১ ০৭:২৬ইসলামি প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাঈদ খাতিবজাদে জানিয়েছেন, তেহরান এবং আইএইএ'র মধ্যে বিভিন্ন ইস্যুতে যে মতপার্থক্য ছিল তা অনেকটাই কমে এসেছে। এসব বিষয়ে ইরানের আণবিক শক্তি সংস্থার প্রধান মোহাম্মদ ইসলামি এবং আইএইএ’র প্রধান রাফায়েল গ্রোসির মধ্যে আলোচনা চলছে।
-
ইসরাইলের দাবি ইরান ৯০ মাত্রায় ইউরেনিয়াম সমৃদ্ধকরণের পরিকল্পনা নিয়েছে; আইএই'এর অস্বীকার
ডিসেম্বর ০২, ২০২১ ১৫:১১ইসলামি প্রজাতন্ত্র ইরান ৯০ মাত্রায় ইউরেনিয়াম সমৃদ্ধকরণের পরিকল্পনা নিয়েছে বলে ইহুদিবাদী ইসরাইল যে অভিযোগ করেছে তা নাকচ করে দিয়েছেন আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা বা আইএইএ'র মহাপরিচালক রাফায়েল গ্রোসি।
-
সমস্যা সমাধানে আইএইএ’র সঙ্গে নীতিগত সমঝোতায় পৌঁছেছে ইরান
নভেম্বর ২৫, ২০২১ ০৪:২৫ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির-আব্দুল্লাহিয়ান বলেছেন, জাতিসংঘের পরমাণু তদারকি বিষয়ক সংস্থা আইএইএ’র সঙ্গে তার দেশের অমীমাংসিত বিষয়গুলো সমাধান করার লক্ষ্যে একটি নীতিগত সমঝোতায় পৌঁছেছে দুই পক্ষ। আইএইএ’র মহাপরিচালক রাফায়েল গ্রোসির সাম্প্রতিক তেহরান সফরে এ সমঝোতা হয় বলে তিনি জানিয়েছেন।
-
‘সহযোগিতা গভীর করার জন্য তেহরান আলোচনায় অভিন্ন ক্ষেত্র খুঁজেছি’
নভেম্বর ২৩, ২০২১ ১৪:৩৭আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা বা আইএইএ’র মহাপরিচালক রাফায়েল গ্রোসি বলেছেন, তিনি তেহরান সফরে গিয়ে যে আলোচনা করেছেন তাতে ইরানের সঙ্গে সম্পর্ক গভীর করার জন্য অভিন্ন ক্ষেত্র প্রতিষ্ঠার চেষ্টা করেছেন।