-
দ. চীন সাগরের কাছাকাছি ঘাটিতে যাবেন অ্যাশ্টন কার্টার
এপ্রিল ১০, ২০১৬ ০৩:২৪মার্কিন প্রতিরক্ষামন্ত্রী অ্যাশ্টন কার্টার বিরোধপূর্ণ দক্ষিণ চীন সাগরের কাছাকাছি একটি ঘাটি পরিদর্শনের পরিকল্পনা করেছেন। ফিলিপাইন সফরের পরিকল্পনা করেছেন তিনি এবং এ সফরের সময়ে দেশটির যে সব স্থানে মার্কিন সেনা মোতায়েন করা হবে সে সব স্থান পরিদর্শন করবেন।
-
চীনা অভিযোগ উপেক্ষা করে কোরিয়া উপদ্বীপে ‘থাড’ বসাবে আমেরিকা
এপ্রিল ০৯, ২০১৬ ১২:৫৪মার্কিন প্রতিরক্ষামন্ত্রী অ্যাশ্টন কার্টার বলেছেন, চীনের অভিযোগ উপেক্ষা করে দক্ষিণ কোরিয়ায় ক্ষেপণাস্ত্র বিধ্বংসী ব্যবস্থা ‘থাড’ মোতায়েন করার পরিকল্পনা নিয়ে এগিয়ে যাবে আমেরিকা।
-
সিরিয়ায় আরো ২৫০ কমান্ডো মোতায়েন করবে আমেরিকা
এপ্রিল ০৯, ২০১৬ ০৮:২৮সিরিয়ায় বিশেষ বাহিনীর আরো আড়াইশ কমান্ডো মোতায়েনের কথা ভাবছে আমেরিকা। দায়েশ বিরোধী বৃহত্তর সামরিক অভিযান জোরদার করার পরিকল্পনার অংশ হিসেবে এ ভাবনা করা হচ্ছে।
-
মার্কিন বিমান ঘাটিতে গুলির ঘটনায় মারা গেছে ২ জন
এপ্রিল ০৮, ২০১৬ ২০:৪৮আমেরিকার টেক্সাস অঙ্গরাজ্যের একটি মার্কিন বিমান ঘাটিতে গুলির ঘটনায় অন্তত দুই জন নিহত হয়েছে। মার্কিন সংবাদ মাধ্যমকে কর্মকর্তারা বলেছেন, বিমান বাহিনীর এক সদস্য গুলি করে তার ট্রেনিং স্কোয়াড্রনের কমান্ডারকে হত্যা করার পর নিজে আত্মহত্যা করেছে। এ ঘটনাকে 'হত্যা এবং আত্মহত্যা' হিসেবে অভিহিত করা হয়েছে।
-
কেরির বক্তব্যের কঠোর জবাব দিতে হবে: জেনারেল জাজায়েরি
এপ্রিল ০৮, ২০১৬ ১৩:১৩ইরানের সশস্ত্র বাহিনীর ডেপুটি চিফ অফ স্টাফ ব্রিগেডিয়ার জেনারেল মাসুদ জাজায়েরি মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরির বক্তব্যের বিষয়ে কঠোর জবাব দেয়ার জন্য তেহরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতি আহ্বান জানিয়েছেন। ক্ষেপণাস্ত্র বিষয়ে তেহরানের সঙ্গে আলোচনার জন্য কেরির গতকালের আহ্বানকে কেন্দ্র করে আজ(শুক্রবার) এ বক্তব্য দেন জেনারেল জাজায়েরি।
-
১০০ কোটি ডলার ব্যয়ে ১১৭টি অ্যাপাচি হেলিকপ্টার কিনছে আমেরিকা
এপ্রিল ০৮, ২০১৬ ১১:২৮মার্কিন প্রতিরক্ষা দফতর ৯২ কোটি ২৬ লাখ ডলার ব্যয়ে ১১৭টি অ্যাপাচি হেলিকপ্টার কেনার সিদ্ধান্ত নিয়েছে। এ সব হেলিকপ্টার বোয়িং কোম্পানি থেকে কেনা হবে এবং এরই মধ্যে ক্রয়াদেশ দেয়া হয়েছে।
-
আফগানিস্তান মার্কিন ড্রোন হামলায় নিহত ১৭ বেসামরিক মানুষ
এপ্রিল ০৮, ২০১৬ ১০:৫৮আফগানিস্তানে মার্কিন ড্রোন হামলায় অন্তত ১৭ জন নিরীহ বেসামরিক মানুষ নিহত হয়েছে। পাকাতিয়া প্রদেশের নেয়ামাতাবাদ এলাকায় গত বুধবার এ হামলা হয়েছে বলে স্থানীয় গ্রামীণ নেতারা জানিয়েছেন। অবশ্য হামলায় কেবলমাত্র উগ্রবাদীরা নিহত হয়েছে বলে মার্কিন এবং কর্মকর্তারা দাবি করেছেন।
-
ইরাকে দায়েশকে সমর্থন দিচ্ছে আমেরিকা: মতামত জরিপ
এপ্রিল ০৮, ২০১৬ ০৯:০৮আমেরিকাই ইরাকে তৎপর সন্ত্রাসী গোষ্ঠীগুলোকে সহায়তা দিচ্ছে বলে মনে করেন ইরাকের এক-তৃতীয়াংশ মানুষ। মার্কিন পররাষ্ট্র দফতরের একটি প্রতিবেদনেই এ কথা বলা হয়েছে।
-
মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধ বন্ধে ইরানের সহযোগিতা চাইলো আমেরিকা
এপ্রিল ০৮, ২০১৬ ০৭:৩৬মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধ বন্ধে সহায়তার জন্য ইরানের প্রতি আহ্বান জানিয়েছেন। ওয়াশিংটনের ঘনিষ্ঠ মিত্ররা যখন ইয়েমেনে নির্বিচারে বোমাবর্ষণ অব্যাহত রেখেছে এবং সিরিয়ার সন্ত্রাসীদের সমর্থন যুগিয়ে চলেছে তখন এ আহ্বান জানালেন কেরি।
-
‘ইরানের ওপর বিরাজমান নিষেধাজ্ঞা এড়িয়ে চলতে বলছে আমেরিকা’
এপ্রিল ০৭, ২০১৬ ১১:৩৯মার্কিন পররাষ্ট্র দফতর বলেছে, ইরানের বিরুদ্ধে বিরাজমান আমেরিকার প্রাথমিক আর্থিক নিষেধাজ্ঞা এড়িয়ে চলার জন্য বিদেশি ব্যাংকগুলোকে পরামর্শ দেয়া হয়েছে। মার্কিন পররাষ্ট্র দফতরের মুখপাত্র মার্ক টোনার সাংবাদিকদের এ কথা জানিয়েছেন।