-
ভিয়েতনাম যুদ্ধের মতই ব্যর্থ হতে চলেছে দায়েশ বিরোধী লড়াই : ম্যাককেইন
এপ্রিল ০৬, ২০১৬ ১৫:১৯মার্কিন রিপাবলিকান দলের সিনেটর জন ম্যাককেইন হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, তাকফিরি সন্ত্রাসীগোষ্ঠী দায়েশ বিরোধী লড়াই আরেকটি ভিয়েতনাম যুদ্ধের মতই ব্যর্থ হতে চলেছে।
-
পাকিস্তানের জন্য হেলিকপ্টার তৈরির ঠিকাদারি পেলো মার্কিন নৌবাহিনী
এপ্রিল ০৫, ২০১৬ ০৮:৫২৫ এপ্রিল (রেডিও তেহরান): মার্কিন নৌবাহিনীকে পাকিস্তানের জন্য নয়টি অ্যাটাক হেলিকপ্টার তৈরির ঠিকাদারি দেয়া হয়েছে। ১৭ কোটি ডলারের এ ঠিকাদারি মার্কিন নৌবাহিনীকে দেয়া হয়েছে বলে ওয়াশিংটনের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বিবৃতিতে জানানো হয়েছে।
-
মার্কিন-ফিলিপাইন নৌমহড়া নিয়ে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করল চীন
এপ্রিল ০৫, ২০১৬ ০৮:২২৫ এপ্রিল (রেডিও তেহরান): আমেরিকা এবং ফিলিপাইনের সেনারা গুরুত্বপূর্ণ সামরিক মহড়া শুরু করেছে। এদিকে বেইজিং এ মহড়াকে কেন্দ্র করে দেয়া বিবৃতিতে দক্ষিণ চীন সাগর বিরোধে “বহিরাগতদের” জড়িয়ে পড়ার বিষয়ে হুঁশিয়ারি উচ্চারণ করেছে।
-
মধ্যপ্রাচ্যে বিশ্বের সবচেয়ে বড় নৌমহড়ায় নামল আমেরিকা
এপ্রিল ০৫, ২০১৬ ০৬:১৬৫ এপ্রিল (রেডিও তেহরান): আমেরিকা মধ্যপ্রাচ্য বিশ্বের সবচেয়ে বড় নৌমহড়া শুরু করেছে। গতকাল(সোমবার) বাহরাইনে শুরু হওয়া এ মহড়ায় বিশ্বের ৩০টির বেশি দেশ অংশ গ্রহণ করছে। বাহরাইনের মার্কিন ৫ম নৌবহরের ঘাটি রয়েছে।
-
আইসল্যান্ড এবং নেদারল্যান্ডে এফ-১৫ বিমান পাঠাল আমেরিকা
এপ্রিল ০৩, ২০১৬ ০৬:০৫৩ এপ্রিল (রেডিও তেহরান): মার্কিন সেনাবাহিনী ১২টি এফ-১৫সি যুদ্ধবিমান এবং বিমান বাহিনীর প্রায় সাড়ে তিনশ সেনাকে আইসল্যান্ড এবং নেদারল্যান্ডে মোতায়েন করেছে। ইউরোপের রাশিয়ার কথিত আগ্রাসন ঠেকানোর অংশ হিসেবে এ পদক্ষেপ নেয়া হয়েছে।
-
রুশ পরমাণু অস্ত্রভাণ্ডার দ্বিগুণ হয়েছে: দাবি পেন্টাগনের
এপ্রিল ০২, ২০১৬ ১২:০৩২ এপ্রিল (রেডিও তেহরান): রাশিয়ার পরমাণু অস্ত্র মজুদের পরিমাণ আমেরিকার তুলনায় দ্বিগুণ করা হয়েছে বলে দাবি করেছে পেন্টাগণের কর্মকর্তারা। আমেরিকার সঙ্গে করা অস্ত্র চুক্তি লঙ্ঘন করে মস্কো পরমাণু অস্ত্র মজুদ দ্বিগুণ করার দাবি করছেন তারা।
-
‘সন্ত্রাসীদের প্রবেশ ঠেকাতে তুর্কি-সিরিয়া সীমান্ত বন্ধ করতে হবে’
এপ্রিল ০২, ২০১৬ ০৫:৩৮২ এপ্রিল (রেডিও তেহরান): রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ তুর্কি-সিরিয়া সীমান্ত পুরোপুরি বন্ধ করে দেয়ার ওপর গুরুত্বারোপ করেছেন। বিদেশি মদদপুষ্ট সন্ত্রাসীদের যুদ্ধলিপ্ত সিরিয়ায় ঢোকা বন্ধের জন্য এ বিষয়ে গুরুত্বারোপ করেন তিনি। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরির সঙ্গে ফোনালাপের সময়ে এ নিয়ে কথা বলেন ল্যাভরভ।
-
‘ইরানের সঙ্গে ডলারে ব্যবসার অনুমতি দেবে আমেরিকা’
এপ্রিল ০১, ২০১৬ ০৯:২২১ এপ্রিল (রেডিও তেহরান): ইরানের সঙ্গে ব্যবসায় ডলার ব্যবহারের অনুমতি মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার প্রশাসন শিগগিরই দেবে বলে আভাস দিয়েছে ওয়াশিংটনের কর্মকর্তারা। এতে ব্যবসার ক্ষেত্রে উল্লেখযোগ্য সুযোগ সৃষ্টি হবে।
-
রাশিয়ার দ্বারপ্রান্তে সেনা মোতায়েন করবে আমেরিকা
মার্চ ৩১, ২০১৬ ০৭:৫১৩১ মার্চ (রেডিও তেহরান): রুশ সীমান্তের কাছে অতিরিক্ত সেনা মোতায়েন করতে যাচ্ছে আমেরিকা। মার্কিন প্রতিরক্ষা দপ্তর বা পেন্টাগান জানিয়েছে, দেশটি পূর্ব ইউরোপে একটি অতিরিক্ত সাঁজোয়া ব্রিগেড মোতায়েন করবে।
-
ইউ-২ দিয়ে রাশিয়ার বিরুদ্ধে গোয়েন্দাগিরির আহ্বানে ন্যাটো
মার্চ ২৯, ২০১৬ ১৩:১৪২৯ মার্চ (রেডিও তেহরান): ইউরোপে মোতায়েন মার্কিন বাহিনীর প্রধান এবং ন্যাটো বাহিনীর সুপ্রিম কমান্ডার জেনারেল ফিলিপ ব্রেডলাভ আমেরিকার গোয়েন্দা বিমান ইউ-২’র ব্যবহার পুনরায় শুরু করার জন্য আহ্বান জানিয়েছেন। অতি-উঁচু দিয়ে উড়তে সক্ষম এ বিমান ব্যবহার করে রাশিয়ার বিরুদ্ধে গোয়েন্দা তৎপরতা চালানোর আহ্বান জানিয়েছেন তিনি।