-
ইউক্রেনে রাসায়নিক অস্ত্র ব্যবহারের মার্কিন আশঙ্কা নাকচ করে দিল রাশিয়া
মার্চ ১৩, ২০২২ ০৫:৫৬রাশিয়া ইউক্রেনে রাসায়নিক অস্ত্র ব্যবহার করতে পারে বলে আমেরিকা যে দাবি করেছে তাকে ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছে মস্কো। রাশিয়া বলেছে, বিশ্বব্যাপী রাশিয়া ভীতি ছড়িয়ে দেয়ার লক্ষ্যে এ ধরনের প্রচার চালাচ্ছে আমেরিকা।
-
ইরাকে মার্কিন ঘাঁটি ও মোসাদের প্রশিক্ষণকেন্দ্রে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের হামলা
মার্চ ১৩, ২০২২ ০৫:৫২ইরাকের আধা স্বায়ত্তশাসিত কুর্দিস্তান অঞ্চলের মার্কিন সামরিক ঘাঁটি, কনসুলেট ভবন এবং ইহুদিবাদী ইসরাইলের গুপ্তচর সংস্থা মোসাদের একটি প্রশিক্ষণ কেন্দ্রে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের সাহায্যে হামলা চালানো হয়েছে।
-
রুশ-ইউক্রেন যুদ্ধ: মধ্যস্থতার ব্যর্থ প্রয়াস তুরস্কের
মার্চ ১২, ২০২২ ১৫:১১আমেরিকা এবং ন্যাটোর নেতৃত্বে পশ্চিমাদের প্ররোচনায় চলমান রুশ-ইউক্রেন যুদ্ধের প্রভাব এ অঞ্চলের দেশগুলিতে গভীরভাবেই পড়েছে।
-
পশ্চিমা অস্ত্র চালানের ওপর হামলা চালাবে রাশিয়া
মার্চ ১২, ২০২২ ১৫:০৫রাশিয়া হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছে, পশ্চিমা দেশগুলো যদি ইউক্রেনে অস্ত্রের চালান পাঠায় তাহলে তার উপর রুশ সামরিক বাহিনী হামলা চালাবে। রাশিয়ার উপপ্রধানমন্ত্রী সের্গেই রিয়াবকভ এ কথা বলেছেন।
-
দায় এড়ানোর চেষ্টা করছে আমেরিকা
মার্চ ১২, ২০২২ ১০:০১ইউক্রেনের জীবাণু অস্ত্রকে কেন্দ্র করে আমেরিকা এবং রাশিয়া জাতিসংঘ নিরাপত্তা পরিষদে পরস্পরকে দোষারোপ করেছে। রাশিয়া বলেছে, ইউক্রেনে যে জীবাণু অস্ত্রের গবেষণাকেন্দ্রের সন্ধান পাওয়া গেছে তাতে আমেরিকা অর্থায়ন করেছে। তবে ওয়াশিংটন এই অভিযোগ অস্বীকার করেছে।
-
ইউক্রেন যুদ্ধের ডামাডোলের মধ্যে আইসিবিএম পরীক্ষা করল উত্তর কোরিয়া
মার্চ ১২, ২০২২ ০৪:০৬উত্তর কোরিয়া সম্প্রতি একটি নতুন আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্র ব্যবস্থা বা আইসিবিএম-এর পরীক্ষা চালিয়েছে বলে জানিয়েছে আমেরিকা। ওয়াশিংটন এ ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে। রাশিয়া যখন ইউক্রেনে বিশেষ সামরিক অভিযান চালাচ্ছে এবং বিষয়টি নিয়ে পাশ্চাত্যের সঙ্গে রাশিয়ার উত্তেজনা চরমে রয়েছে তখন উত্তর কোরিয়া এ পরীক্ষা চালাল।
-
ইউক্রেনে রাসায়নিক হামলা চালাতে পারে রাশিয়া: আমেরিকার হুঁশিয়ারি
মার্চ ১০, ২০২২ ০৭:১৫রাশিয়া ইউক্রেনে রাসায়নিক হামলা চালাতে পারে বলে হুঁশিয়ারি দিয়েছে আমেরিকা। হোয়াইট হাউজের মুখপাত্র জেন সাকি বলেছেন, রাশিয়া একটি মিথ্যা প্রচারণা চালিয়ে ইউক্রেনের বিরুদ্ধে রাসায়নিক অস্ত্র ব্যবহার করতে পারে।
-
‘যত দ্রুত সম্ভব’ কিয়েভে যুদ্ধবিমান পাঠান: ন্যাটোকে জেলেনস্কি
মার্চ ১০, ২০২২ ০৬:৪০কিয়েভের কাছে ‘অবিলম্বে’ যুদ্ধবিমান পাঠানোর জন্য মার্কিন নেতৃত্বাধীন সামরিক জোট ন্যাটোর প্রতি আহ্বান জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তিনি বুধবার রাতে পশ্চিমা দেশগুলোকে উদ্দেশ করে এক বক্তব্যে বলেন, “আপনারা যত শিগগির সম্ভব আমাদেরকে যুদ্ধবিমান দেয়ার ব্যাপারে সিদ্ধান্ত নিন।”
-
ইউক্রেনে জীবাণু অস্ত্র গবেষণাকেন্দ্রের কথা স্বীকার করল আমেরিকা
মার্চ ০৯, ২০২২ ১৫:৩২আমেরিকা স্বীকার করেছে যে, ইউক্রেনে জীবাণু আস্ত্রের গবেষণাকেন্দ্র রয়েছে। একইসঙ্গে ওয়াশিংটন উদ্বেগ প্রকাশ করেছে যে, এসব কেন্দ্র রাশিয়ার সামরিক বাহিনীর হাতে চলে যেতে পারে।
-
মার্কিন সাহায্যের অনুরোধ প্রত্যাখ্যান করল সৌদি আরব ও আমিরাত
মার্চ ০৯, ২০২২ ১৪:১৮রাশিয়ার জ্বালানির ওপর মার্কিন নিষেধাজ্ঞা আরোপের ফলে বিশ্ববাজারে বেড়ে যাওয়া তেলের দাম নিয়ন্ত্রণের ক্ষেত্রে আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন সাহায্যের অনুরোধ করলেও তা প্রত্যাখ্যান করেছে সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাত।