-
ব্রিটিশ প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে বৈঠক বাতিল করল ফ্রান্স
সেপ্টেম্বর ২০, ২০২১ ১১:৫৪চলতি সপ্তাহে ব্রিটিশ সহকারী প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে ফ্রান্সের প্রতিরক্ষামন্ত্রীর যে বৈঠক হওয়ার কথা ছিল তা বাতিল করা হয়েছে। অস্ট্রেলিয়ার কাছে ফ্রান্সের সাবমেরিন বিক্রির চুক্তি বাতিল করে দিয়ে ব্রিটেন ও আমেরিকা ক্যানবেরার সঙ্গে নতুন চুক্তি করার পর ফ্রান্স এই পদক্ষেপ নিল।
-
ইরানকে একঘরে করার মার্কিন প্রচেষ্টা ব্যর্থ
সেপ্টেম্বর ১৯, ২০২১ ১৪:৩৩ইসলামি প্রজাতন্ত্র ইরানকে একঘরে করার জন্য মার্কিন সরকার এতদিন যে প্রচেষ্টা চালিয়ে আসছিল সাংহাই সহযোগিতা সংস্থার পূর্ণ সদস্যপদ লাভের মধ্য দিয়ে তেহরান তা ব্যর্থ করে দিয়েছে। ইরানের এই অর্জনের ফলে এশিয়ায় মার্কিন বলদর্পিতা দারুণভাবে বাধাগ্রস্ত হবে।
-
মার্কিন ড্রোন হামলায় নিহতদের স্বজনরা আমেরিকার বিচার চান
সেপ্টেম্বর ১৯, ২০২১ ১৩:৪০আফগানিস্তানের রাজধানী কাবুলে সম্প্রতি মার্কিন বাহিনীর ড্রোন হামলায় যেসব ব্যক্তি নিহত হয়েছেন তাদের স্বজনরা এই হত্যাকাণ্ডের বিচার চেয়েছেন। একইসঙ্গে তারা বলেছেন, এই ঘটনার জন্য মার্কিন কর্মকর্তাদেরকে সামনাসামনি ক্ষমা চাইতে হবে।
-
অস্ট্রেলিয়া ও আমেরিকার সঙ্গে সম্পর্ককে সংকটাপন্ন ঘোষণা করল ফ্রান্স
সেপ্টেম্বর ১৯, ২০২১ ০৪:৩১আমেরিকা ও অস্ট্রেলিয়ার সঙ্গে সম্পর্ককে সংকটাপন্ন বলে ঘোষণা করেছে ফ্রান্স। ফ্রান্সের কাছ থেকে সাবমেরিন কেনার চুক্তি বাতিল করে দিয়ে অস্ট্রেলিয়া নতুন করে আমেরিকা ও ব্রিটেনের সঙ্গে একটি চুক্তি করার পর প্যারিস একথা ঘোষণা রল। নতুন চুক্তির আওতায় আমেরিকার কাছ থেকে পরমাণু শক্তিচালিত সাবমেরিন প্রযুক্তি পাবে ক্যানবেরা।
-
আমেরিকা-ব্রিটেন-অস্ট্রেলিয়া প্রতিরক্ষা চুক্তি: মালয়েশিয়ার উদ্বেগ প্রকাশ
সেপ্টেম্বর ১৯, ২০২১ ০৩:২৯মার্কিন যুক্তরাষ্ট্র, ব্রিটেন ও অস্ট্রেলিয়ার মধ্যে ‘অ্যাকুস প্যাক্ট’ নামে যে নয়া নিরাপত্তা সহযোগিতা চুক্তি হয়েছে সে ব্যাপারে উদ্বেগ প্রকাশকারী দেশগুলোর তালিকায় নাম লেখিয়েছে মালয়েশিয়া। এর আগে চীন ওই চুক্তিকে ‘দায়িত্বজ্ঞানহীন’ ও ‘সংকীর্ণমনা’ চুক্তি হিসেবে অভিহিত করেছে এবং ফ্রান্স ওই উদ্যোগের তীব্র নিন্দা জানিয়েছে।
-
দখলদারিত্ব ও সহিংসতার জন্য আমেরিকাকে অবশ্যই বিচারের আওতায় আনতে হবে
সেপ্টেম্বর ১৯, ২০২১ ০২:৪২বিশ্বের বিভিন্ন দেশে বছরের পর বছর মার্কিন সামরিক বাহিনী যে দখলদারিত্ব কায়েম করেছে এবং অব্যাহত সহিংসতা চালিয়েছে তার জন্য আমেরিকাকে অবশ্যই জবাবদিহিতার আওতায় আনতে হবে।
-
দ্বৈত আচরণ: আবার উত্তর কোরিয়ার সঙ্গে সংলাপের আগ্রহ আমেরিকার
সেপ্টেম্বর ১৯, ২০২১ ০১:৩৮মার্কিন যুক্তরাষ্ট্র আবার উত্তর কোরিয়ার সঙ্গে সংলাপে বসার আগ্রহ প্রকাশ করেছে। পিয়ং ইয়ং সম্প্রতি নতুন করে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা করার পর এ আগ্রহ প্রকাশ করল ওয়াশিংটন।
-
১০ বেসামরিক নাগরিক হত্যার কথা স্বীকার করলো আমেরিকা
সেপ্টেম্বর ১৮, ২০২১ ০৫:৫১আফগানিস্তানে গত মাসে মার্কিন সামরিক বাহিনী যে ড্রোন হামলা চালিয়েছিল তাতে ১০ বেসামরিক নাগরিক নিহত হয়েছে বলে স্বীকার করেছে পেন্টাগন। নিহতদের মধ্যে সাতটি শিশু ছিল। ড্রোন হামলার পর ওয়াশিংটন দাবি করেছিল, হামলায় যারা মারা গেছে তারা সবাই সন্ত্রাসী।
-
‘পেছন থেকে ছুরি মেরেছে আমেরিকা ও অস্ট্রেলিয়া’: ফ্রান্স
সেপ্টেম্বর ১৮, ২০২১ ০২:৪৩আমেরিকা ও অস্ট্রেলিয়ার সঙ্গে সম্পর্কে টানাপড়েনের জের ধরে ওই দুই দেশ থেকে নিজের রাষ্ট্রদূতদের ডেকে পাঠিয়েছে ফ্রান্স। ফ্রান্স২৪ নিউজ চ্যানেল জানিয়েছে, ‘পরামর্শ করার জন্য’ দুই রাষ্ট্রদূতকে প্যারিসে তলব করা হয়েছে।
-
অস্ট্রেলিয়াকে পরমাণু সাবমেরিন প্রযুক্তি দিচ্ছে আমেরিকা ও ব্রিটেন
সেপ্টেম্বর ১৭, ২০২১ ১৩:৪৯অস্ট্রেলিয়াকে পরমাণু শক্তি চালিত সাবমেরিন প্রযুক্তি দেয়ার জন্য দেশটির সঙ্গে চুক্তি সই করেছে আমেরিকা এবং ব্রিটেন। এ চুক্তি বাস্তবায়ন হলে ভারত ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে অস্ট্রেলিয়া পরমাণু শক্তিচালিত সাবমেরিন মোতায়েন করতে পারবে।